somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভু টু ক চা নে র ডা য় রি ✍ তোর সেই প্রিয় ঢাকা, আমার পলাতক আশ্রয় প্যারিস!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় ‘জ’, কেমন আছিস?
তুই কি আজো অপেক্ষায় থাকিস কখন জিজ্ঞেস করবো আর উত্তর দিবি! আচ্ছা তোর ওখানে কি অপেক্ষা বলে কিছু আছে! নাকি কেবল প্রতিক্ষা আর প্রতিক্ষা? যেনো কোনো এক অনন্ত সময় ধরে অপেক্ষায় থাকা। জানিস, এই প্রতিক্ষা শব্দটার সাথে না এই প্রবাসে আশার পর আমার ঘনিষ্ঠতা বেড়ে গেছে। কত কিছুর জন্যই অপেক্ষা করতে করতে এক সময় তা প্রতিক্ষায় রূপান্তর হয়ে যায়। প্রিয় স্বদেশে প্রত্যাবর্তনের প্রতিক্ষা, মায়ের অশ্রুসিক্ত দুচোখ দেখার প্রতিক্ষা, প্রিয়তম মানুষটির আবেগী স্পর্শের প্রতিক্ষা, কতশত প্রতিক্ষা যে এই বুকের মাঝে জমে আছে বোঝানো মুশকিল। জীবনটাই যেনো এখন প্রতিক্ষিত হয়ে গেছে।


মানুষ প্রিয়জনের কাছ থেকে দূরে সরে গেলে বুঝতে পারে, সে তার কতটা কাছে ছিলো। এই সত্যটা আমি প্রবাসে এসে যতটা না বুঝেছি তোর কথায় এবং চোখের ভাষা দেখে বেশী বুঝেছি। যখন তুই বলতি, ‘জানিস, একটা মেয়ের না বিয়ের পর তার স্বামীই সব। মনে হয় আমার পৃথিবীই আমার স্বামী। আর কিছু চাই না-রে, কেবল তাকেই কাছে চাই।’ তোর চোখ থেকে টলটল করে গড়িয়ে পড়া জলের আগে আমার হৃদয়টা হুহু করে কেঁদে উঠতো। এযে প্রবাসিদের চীরন্তন দুঃখগাঁথা! কত প্রবাসি তাদের ঘরে এমনই প্রেয়সী রেখে আসে, এ-যে তারই প্রতিরূপ। অথচ মায়ার সেই অমুঘ বাঁধন পিছনে ফেলে অশ্রু মুছে জীবন-সংগ্রামে ঝাপিয়ে পড়তে হয়, লড়তে হয়; টিকে থাকতে হয়।

স্বভাবগত দিক থেকে আমি খুব অগ্রসরপ্রবণ। সহজে পিছনের মায়া কাটিয়ে উঠতে পারি, ভুলে যেতে পারি অবলীলায়। কিন্তু আজকাল তোকে খুব মনে পড়ে রে। আমার প্রগতিশীলতা চর্চার তুই ছিলি সব থেকে সহজ ক্ষেত্র। এতোটা বোধ তুই লালন করতি, তোকে দেখে বোঝা যেতো না। এখন পারিসের রাস্তায় মোনালিসার যমজ বোনের পোস্টার দেখে কারো সাথে গবেষণা হয় না, তুতেম খামেনের মমি প্যারিস ঘুরে গেলো। প্রদর্শনীতে যাবো কি-না তা নিয়ে কাউকে প্রশ্ন করিনি একটিবারও। জাপানিদের অনুষ্ঠানের দাওয়াতপত্র হাতে পেয়ে আর নিয়েনডারটলদের নিয়ে খিস্তিখেউর হয় না। সময় কত দ্রুত আমাদের বদলে দিচ্ছে। তোর সেই প্রিয় ঢাকা, আমার পলাতক আশ্রয় প্যারিস; আজ কত ব্যবধানের সঙ্গীত শোনাচ্ছে আমাদের কানে। আমরা সেই সঙ্গীতে পথভোলা হচ্ছি। হারিয়ে যাচ্ছি পরস্পর থেকে। তবুও মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়, তুই কি আমায় এখনো মনে রেখেছিস?

প্রিয় ‘জ’! অথচ আমি কি স্বার্থপর দেখ, তোকে ভুলে যাবার আপ্রাণ চেষ্ঠায় আছি! এছাড়া কি করবো বল? আমি অতি সাধারণ মাটির পৃথিবীর মানুষ; তোর মতো তো স্বর্গপুরির নই!
©
এখানেও পাওয়া যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×