আকাশ ও পৃথিবীর কানাকানি শুনে
একটি দোয়েল ফুল্ল, নেচে ওঠে ভোরের বাতাসে ...
এই গূঢ় দৃশ্যটুকু দেখে নিতে
অত্যাধিক ভোরবেলা আমাদের নিদ্রাভঙ্গ হলো ;
ফলে, আজ সকাল সকাল প্রতিমাদর্শনে যাবো।
প্রতিমাদর্শনে গেলে, আমাদের বহুকিছু দৃষ্টিসুখ হয় ___
দেবীর প্রতিমা ঘিরে উচ্ছ্বল প্রতিমাগণ কী সুন্দর
দৃশ্য সৃষ্টি করে ! ফলে কিন্তু এ সব প্রতিমা দেখে
দেবীও অলক্ষে করে পর্যাপ্ত প্রণাম... ( তিনি তো আর
অনীর্ষ রমণী নন ! আমাদের মা ; ) এই দৃশ্য
বর্ণনাতীতভাবে আমাদের মনে দাগ কাটে ; আর
বিসর্জন শেষ হলেও আমরা কিন্তু প্রেমের গোপনে রাখি
স্বপ্নপ্রতিমা ; এর ফলে, আমরাও আনন্দিত খুব !
সে সব প্রতিমা খুঁজে শহরের বিভিন্ন বিকেলে ছুটে যাই___
কেননা যে, সমগ্র বছরজুড়ে আমাদের প্রতিমাদর্শন
অব্যহত থাকে ... ফলাফলে, দেবীরাও বারোমাস আনন্দিত হয় ...
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



