...........................
[ছোট্ট আমার বোন, শিউলী-কে]
...........................
উদ্যান না পেয়ে হতভম্ব হতে পারে
হতে পারে কিছুটা বিশুষ্কদেহ
পাঁপড়িদলে বিশ্রস্ততা দৃষ্ট হতে পারে
ফুল তবু চিরদিনই ফুল
জটিলতাহীন, খাঁটি, সৃষ্টির অপূর্ববেদনা
আকার ও আকৃতিতে কিছু ক্রুটি থেকে যেতে পারে
তবু এ প্রশান্তিদায়ী, পূত ও প্লুত অবিরাম
চর্যাহীনতার ফলে হতে পারে মমিসহোদরা
যে কোনও ঋতুতে, পর্বে, সর্বসমাবেশে
সীমাবদ্ধতার বাঁধ পার হয়ে, ফুল কিন্তু চিরদিনই ফুল
...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




