Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
প্রথাগতভাবে, চীনা কবিতা সচরাচর ৪ লাইনের;
প্রথম লাইনে যে বক্তব্য শুরু হয়, দ্বিতীয় লাইন তারই সম্প্রসারণ, তৃতীয় লাইন মূল বক্তব্য থেকে বাঁক নিয়ে অন্যপথে যায় এবং নতুন একটা বক্তব্য শুরু করে; ৪র্থ লাইন আগের লাইন ৩টাকে টেনে একত্র করে দেয়।
এই হলো চীনা কবিতা। উদাহরণ?
...........................
কিয়েটোয় থাকে রেশম ব্যাপারির মেয়ে দুটো
বড়টা বিশ, ছোটটাও আঠার বা ঊনিশের মত
যোদ্ধা হয়তো তলোয়ারে প্রতিপক্ষের দেহ করে ক্ষত
কিন্তু এরা? দৃষ্টিবাণেই হৃৎপিণ্ড করে দেয় ফুটো
...........................
০২.
...........................
ডালে ডালে ফুটে আছে রক্তজবার মত ফুল...
মনে হচ্ছে, অগ্নিকাণ্ডে রক্তাভ পাহাড় অসহায়।
ঢালে নির্জন বাড়ি, জমেছে অনন্ত কালি-ঝুল;
একে একে ফোটে ফুল, অলক্ষেই ঝরে পড়ে যায়
...........................
০৩.
...........................
এক যুগ পার হলো, যে ছেড়েছে আদিঘরদোর,
সুনিদ্রা ছুঁয়েছে তাকে চল্লিশ রাত বড়জোর;
লোকালয় থেকে দূরে নিরিবিলি নদী বয়ে যায়__
ওপথেই ফিরবে সে, এই ভেবে, কত রাত্রি ভোর!
...........................
০৪.
...........................
সবুজ মখমল ঘাসে শুয়ে আছে শান্ত ডিমগুলো,
খোসা ভেঙ্গে যতক্ষণ না-উড়ে উঠছে ছানা;
পূর্ণতাপ্রমাণ হও এ-দেহভগ্নাংশ হে ধুলো!
ক্ষমাকে বলেছি, ম্যালো দ্বিধাহীন উড়ালের ডানা।
...........................
辛 夷 塢
木 末 芙 蓉 花 ,
山 中 發 紅 萼 。
澗 戶 寂 無 人 ,
紛 紛 開 且 落 。
...........................
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




