Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
তোমাকে অনেক নামে ডাকা যেতো
আজও এক নামে ডাকি:
শাদা ম্যাগনোলিয়া
শাব্দ্যদারিদ্র্যহেতু কেউ কেউ
তোমাকেই ডেকেছিলো: প্রিয়া
ঈশ্বরডানায় ওড়ে বিষাদের সপ্তবিন্দুপাখি
যদি তার দেখা পাও মেঘের তল্লাটে
তাকেই জিজ্ঞাসা কোরো, ক্যারনের ঘাটে
কেন এতো শান্ত শত স্পর্ধার ঢেউ?
অধিক মিষ্টিতে কেন এ-জীবন তেঁতো?
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




