মেয়েটি আরোগ্যশালার বিছানায় শুয়ে শুয়ে
দেখতে পেতো এক পাহাড়ের দৃশ্য: সেখানে
একদল ঘোড়া কেশর দুলিয়ে চড়ছে সবুজ ঘাসে
প্রতিটি আসন্ন রাতে, দখলদারিত্বের বেড়া
প্রসারিত করতে করতে, কারা যেন, ক্রমশ
হ্রস করে দিচ্ছে সেই পাহাড়ের চারণভূমি
সেই চোখ দুটোর জ্যোতি, স্বপ্নের সীমানা
একটু একটু করে ক্ষীণ হয়ে আসছিলো
প্রতিদিন। প্রভু, আজ তোমার চারণভূমি
প্রসারিত আর আরও বেশি সবুজ করে দাও
ঘাসে ঘাসে ভরিয়ে তোলো লোকায়ত পাহাড়
স্বপ্নঘোড়ার দলে আরেক সদস্য যুক্ত হলো আজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



