সমুদ্রে জলকেলি হাঁসেরই অধিকার
মুঠোতে হৃৎপিণ্ড অযথা পদ্মলাল
এ জলে প্রতিষ্ঠাই বাসনা যদি তার
দিবসও নই আমি রাতেরও ছদ্মকাল
বলেছি: সুখি হও উদ্যানে পুষ্পঘ্রাণ
সার্থকে জন্মেছি তোমারই কন্টকে
আপদে-রক্ষণে নিগূঢ় অবদান
বিভা তো গ্রাস করে বিভারই বন্টকে
জলাধার-বৃষ্টিতে যদি বা কেলি তার
নিজেকে খুঁজে পায় ধ্রুপদী ভঙ্গিতে
কী রোষে বৈরিতা কী দোষে আমি আর
ভাসাবো সেই খুশি বিষাদসংগীতে
মানবী নিজমনে হয়েছে হংসিনী
আমি তো জলাধার, স্তব্ধ চিরদিনই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



