জমজ ও ধাঁধাময় স্তনভার তোমারই তো!
ফিসফাস, কানাঘুঁষো করছে নানা লোকে।
উড়ন্ত সাপের ঈর্ষা ওদুটোকে পীঠে তুলে
ঢুকে যাচ্ছে নির্জনের অখ্যাত জঙ্গলে;
তুমিই তো বরাবর ভাঙ্গী রমনী!
পুজোর মন্দিরে ঢুকে কামনার লাল
দেখেছিলে ব্রাহ্মণের শান্ত স্থির চোখে!
জমাট কালচে রক্ত, আহা কতকাল
মেখে আছো, পাষাণে ও অদৃশ্য বেদীতে;
উড়ন্ত সাপের কামে মাখামাখি জঙ্গলের ডাল
গঙ্গাজলে আজ যদি ওইসব ক্রোধ ধুয়ে দিতে
নেমে পড়ি! ধর্ম নিয়ে পুনরায় প্রশ্ন দেখা দেবে?
ভাঙ্গী রমণী, তুমি অধমের আরাধনা নেবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



