বৃষ্টি নেই; বাতাসে জলীয়বাষ্প কম
অথচ চতুর্দিকে লবণের ঘ্রাণ
অথচ চতুর্দিকে ভেজাগন্ধ, তোমার চুলের;
কী বিপুল জলমহাদেশ থেকে উঠে আসছে
ঢেউয়ের গর্জন! আসন্ন ফাল্গুনে তুমি
স্মৃতির ভেতর থেকে জেগে ওঠা
ফলের যন্ত্রণা, দেখার দূরত্ব থেকে
বেদনারক্তিম, ফিরে যাবে; আর আমার
দীর্ঘশ্বাস
পৃথিবীকে এনে দেবে বসন্তের দিন;
এই সত্য
একদিন বিরহের ইতিহাস হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





