somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম বগুড়া....

১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত বাজে তখন ১০.৩০,আমরা ৪ বন্ধু মিলা এক চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম।হঠাৎ এক ফ্রেন্ডে কইল দোস্ত অনেক দিন কোথাও ঘুরতে যাইনা; চল মেহেদির (আমাদের এক বন্ধু যার বাড়ি বগুড়া)বাড়ি থেকে ঘুরে আসি,আমি কইলাম যামূনে এক সময়..এই টাইমে আরেক ফ্রেন্ডে কইল 'চল এখনি যাই মাঝখানে একদিন থাকমু পরদিন চইলা আসমু' আমি মানা করতে যাইতে ছিলাম কিন্তু হারামিগুলাX( সব রাজি হইয়া গেল,তো আমার আর কি করার অনিচ্ছা সত্তেও যাইতে রাজি হইলাম/:)তো আসেন কথা না বাড়াইয়া কামের কথায় আসি...রাত ১১.৩০ টায় একটা লোকাল বাসে উঠলাম..নামটা ঠিক মনে করতে পারতাছিনা যাই হোক সকাল ৬.৩০ টায় বগুড়ার মহাস্থানগড়ে আমাদের নামাইয়া দিল।আসার সময় যতটা বিরক্তি নিয়া আসছিলাম এখানে এসে ততটাই মুগ্ধ হলাম।সকালের নাস্তা সেরে আমরা মহাস্থানগড় দেখার জন্য রওনা দিলাম

মহাস্থানগড়ের পাশেই একটা জাদুঘর আছে।জাদুঘরে অনেক পুরাকির্তী ও মূর্তির সমাহার।সবগুলো জিনিষই ৫/৬ শ বৎসর আগের ।এর মধ্যে আছে বিষ্ণু মূর্তি,শিব লিঙ্গ,ব্যবহারিক জিনিষপত্র,অলংকার,মনসা মূর্তি,গনেশ আরো অনেক কিছু।জাদুঘরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ।জাদুঘর দেখা শেষ করে আমরা মহাস্থানগড়ে যাই,পুরাকির্তী সম্বলিত যেরকম এক ধ্বংসস্তুপ দেখব বলে ভেবেছিলাম আসলে তার কিছুই এখন আর অবশিষ্ঠ নেই..তারপরও মহাস্থানগড় আমাদের মুগ্ধ করেছে তার প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা।

জাদুঘরের পাশে গোবিন্দভিটা নামে একটা জায়গা আছে ,বলা হয়ে থাকে এখানে দুটি মন্দির ছিল।দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম বেহুলার বাসর ঘর দেখার জন্য।মহাস্থানগড় থেকে বেহুলার বাসর ঘরে টমটমের ভাড়া মাথাপিছু ৮ টাকা।এটি মূলত একটি বৌদ্ধ স্তম্ভ যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় ৪৫ ফুট। এটি বেহুলার বাসর ঘর নামেই বেশি পরিচিত।দূর থেকে একে দেখলে মনে হয় যেন হাজার বছরের কোন ঘূমন্ত রাজপূরি।
এরপর আমরা গেলাম হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র)এর মাজার শরীফে ।এটি মহাস্হানগড় থেকে পশ্চিমের দিকে সমান্য দূর।বিকাল ৫ টার সময় আমরা ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই..রাত্রে আমরা হাটবাজারে যাই বগুড়ার বিখ্যাত দই খাওয়ার জন্য..এখানে অনেক ধরনের দই দেখলাম তবে আমার কাছে সবচেয়ে ভাল লাগছে খিরসাপাতি দই। এইতো....আর কত লিখমু..পরদিন দুপুরে আমরা ঢাকায় ফিরিয়া আসি।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×