সুখবুলি শুনার লাগি আমি তোর মুধর বুলি শিখাইলাম,
ঝাড়ের বাশ কাটি যতন করে পিঞ্জরা বানাইলাম,
পানির বদল দুধ দিলাম তিয়াস মিঠাইবার লাগিরে,
আমার সুখ পাক্ষিরে তুই কেনে গোসা করলে রে?
সুন্দরীরা সোনার রুপার গহনা পরে,
সাদা সোনা হীরা দি হার বানাইয়া দিলাম তরে,
আমার সুখ পাক্ষিরে তুই কেনে গোসা করলে রে?
বেনারসী পরে রূপসীরা হাটে ঠাট ঠমক করে,
রেশমি মলিদায় আচ্ছাদন দিলাম তর পিঞ্জরে,
তবু কেনে তুই গোসা করলে,
আমার সুখ পাক্ষিরে তুই কেনে গোসা করলে রে?
আমার নতুন গান
আপনারা শুনেন্না তাই দিলামনা
ছবি নেট
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



