somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পলাতক মুর্গ
ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

লকডাউনে তীব্র খাদ্য সংকট দক্ষিণ আফ্রিকায়, চলছে দাঙ্গা

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকা জুড়ে শুরু হয়েছে দাঙ্গা। দেশটিতে দেখা দিয়েছে খাদ্য সংকট। শৃঙ্খলা ফেরাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কেপটাউন উত্তাল হয়ে আছে। আফ্রিকা মহাদেশের অন্য দেশগুলোতেও মহামারি ভয়াবহ হতে শুরু করেছে। লেসোথোও সেনা মোতায়েন করেছে। এদিকে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ।
মহাদেশটিতে এখন পর্যন্ত সহস্রাধিক কোভিড নাইন্টিন আক্রান্ত প্রাণ হারিয়েছেন।

আফ্রিকার ৫৪ দেশের মধ্যে ৫২টিই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ছাড়িয়েছে ২০ হাজার। এর প্রভাব পড়েছে মানুষের জীবনেও। কেপটাউনে ক্ষুধার্ত মানুষ হামলা করেছে দোকানগুলোতে। এমনকি খাদ্যের জন্য একজন আরেকজনের ওপর ঝাপিয়ে পড়ছে। হামলার স্বীকার হচ্ছে পুলিশ। দেশটির প্রেসিডেন্টের উদ্দেশ্যে সেখানকার এক সম্প্রদায়ের নেতা একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে তিনি বলেন, মিস্টার প্রেসিডেন্ট আমরা খাদ্য সংকটে আছি। এখানে এখন যা চলছে তা যুদ্ধ ছাড়া কিছুই নয়। এর আগে দেশটিতে ৫ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। দীর্ঘ ৩৫ দিনের লকডাউনের কারণে দেশটিতে শুরু হয়েছে তীব্র খাদ্য সংকট।
কিছু মানুষকে খাবার দিতে অনেকেই নিজ উদ্যোগে ত্রান বিতরণ করছেন সেখানে। তবে এসব ত্রানের সামনে লাইন বড় হচ্ছে প্রতিদিন। ফলে বিতরকরা এখন বেছে বেছে শিশু ও প্রতিবন্ধীদের খাদ্য দিচ্ছে। তবে অনেকেই উগ্র আচরণ করছে। জোর করে খাবার ছিনিয়ে নেয়া হচ্ছে। হামলা হচ্ছে সরকারের খাদ্য পরিবহণগুলোতেও। তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা করে শত শত মানুষ। ফলে এখন শহরজুরে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। বাধ্য হয়ে আন্দোলনকারীদের ওপর রাবার বুলেট ছুরেছে পুলিশ। ব্যবহার করা হয়েছে টিয়ার গ্যাস।



মানবজমিন
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:২২
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×