গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সর্দারের রুমের সামনে সদ্যজাত দুই শিশুকে দেখে সবাই থমকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে এ সংবাদ পুরো ঢামেকে ছড়িয়ে পড়ে। লোকজনের ভিড় কেবলই বাড়তে থাকে। জরুরি বিভাগের সর্দার আলম বাচ্চা দুটিকে উদ্ধার করে। এ খবর ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিককে জানালে তার নির্দেশে সাথে সাথে শিশু দুটিকে চাইন্ড কেয়ারে নিয়ে নিবিড় পরিচর্যা দেয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, এ দুই শিশুর জন্ম হয়েছে ২৪ ঘণ্টার মধ্যেই। এখনো কিছু বলা যাচ্ছে না। তবে দু’জনই সুস্থ রয়েছে।শিশু দুটিকে পরিচর্যাকারী এক নার্স জানান, এদের জন্ম আমাদের হাসপাতালে হয়নি। তাকে প্রশ্ন করা হয়েছিল, এটা কেমন করে নিশ্চিত হলেন? এ প্রশ্নের উত্তরে ওই নার্স জানান, ‘শিশু দুটির নাড়ি যে সুতা দিয়ে বাঁধা হয়েছে তা আমাদের হাসপাতালের নয়।’
শিশু দুটিকে নিয়ে সারাদিনই মেডিকেলে আলোচনা চলে। কোথা থেকে শিশু দুটি মেডিকেলের জরুরি বিভাগের সর্দারের রুমের সামনে এল? কোন পাষ- মা তাদেরকে এমনভাবে এখানে রেখে গেল? অনেকেই ধরণা করছেন, অবৈধ সম্পর্কের কারণে এ শিশু দুটির জন্ম হয়েছে।
সমাজের লোকলজ্জার ভয়ে মা নিজের সম্মান বাঁচাতে এভাবে তার সদ্যজাত শিশুদুটিকে এখানে রেখে গেছে। যমজ শিশুদুটির জন্মদাত্রী মায়ের খোঁজে সারাদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিভিন্ন সংস্থা ও সংবাদকর্মীরা তৎপর ছিলেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়, তাদের মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।