ঢামেক মর্গে একদিকে নিহতের স্বজনদের হৃদয়বিদারক আহাজারি অন্যদিকে লাশ বুঝে নেওয়ায় স্ব-স্ব ব্যস্ততা। এরই মধ্যে ময়নার লাশ নিয়ে ঘটে যায় তুলকালাম কা-। সড়ক দূর্ঘটনায় নিহত মনির হোসেন ময়নার (২৫) লাশ বিনা ময়না তদন্তে ফেরত দেওয়ার বিনিময়ে এক পুলিশ সদস্যের ১০ হাজার টাকা দাবী করায় এই অপ্রত্যাশিত বাকবিতন্ডা হয় বলে জানা গেছে। আর এতে উপস্থিত অনেকে মন্তব্য করছেন টাকার গন্ধে মানুষের হৃদয়বিদরক আহাজারি ও লাশের গন্ধ ঢাকা পড়ে গেছে।
নিহত ময়নার ছোট ভাই নূর ইসলাম জানান, তার বড়ভাই ময়নার লাশ শুক্রবার সকাল সাড়ে আটটায় ঢামেক মর্গে পাঠানো হয়। বিনা ময়না তদন্তে লাশ ফেরত পাওয়ার জন্য বিভিন্ন দিক দৌড়ে শেষ পর্যন্ত শাহবাগ থানার এক পুলিশ সদস্যের অমানবিক আচরণের শিকার হয় সে। লাশের সুরতহাল রিপোর্ট করে শাহবাগ থানায় একটি জিডি করেন। যার নং-৯০২ তাং-১৮/১১/১১।
তারপর বিনা ময়নাতদন্তে লাশ বুঝে দেওয়ার জন্য শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ সদস্য রমজান আলী মোটা অংকের টাকা দাবী করেন। দীর্ঘ তিন ঘণ্টা দরকষাকষির পর রমজান আলী ১০ হাজার টাকার কমে লাশ দিবে না বলে জানিয়ে দেয়। এরপর ও ঢামেকের পরিচিত লোকজন, সরকার দলীয় নেতা পর্যায়ের লোকজনের সুপারিশ পর্যন্ত তোয়াক্কা করেনি ওই পুলিশ সদস্য। এই নিয়ে তাদের সাথে ওই পুলিশের বাকবিতন্ডা হয় বলে জানায় নুর ইসলাম।
নিহত ময়নার বন্ধু বাচ্চু মিয়া জানান, ওই পুলিশ সদস্যের মধ্যে একটু মানবতা নাই। একটি গরীব পরিবারের একমাত্র কর্মক্ষম লোকটি মারা যাওয়ায় পরিবারের সদস্যদের দিকে একটি সহানুভতিশীল দৃষ্টি না দিয়ে উল্টা জুলুম করছে। অথচ মর্গের দায়িত্বরত বাবুল পর্যন্ত সুপারিশ করে ব্যর্থ হয়ে তার পকেটের টাকা দিয়ে হলেও লাশ বিনা ময়না তদন্তে ফেরত দেওয়ার আশ্বাস দেয়।বাচ্চু আরো জানায়, এ ব্যাপারে
জামালপুরের ইসলামপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক দুলাল ফোন করে সাহায্যের জন্য অনুরোধ করার চেস্টা করলেও তিনি কথা বলতে রাজী হননি। অবশেষে সংসদ সদস্য ফরিদুলকে দুলাল সহ একাধিক সংসদ সদস্যের তৎপরতায় বিনা ময়না তদন্তে ময়নার লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিক-আপ গাড়ী চালক ময়না ঢাকা থেকে নরসিংদী যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ৯টায় স্বরস্বতী বেলি ব্রীজের উপরে উঠতে থাকলে তার সামনে থাকা একটি ট্রাক হঠাৎ করে ব্যাকে এসে ময়নার চালিত পিক-আপটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এতে ময়না মারাত্বম আহত হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত দুইটায় ময়না মারা যায়।
ময়নার মৃত্যুতে তার স্ত্রী ওযুফা বেগম বাকশক্তি হারিয়ে মর্গের পার্শ্বের রাস্তায় বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নিহত ময়নার আট বছর থেকে দুই বছর বয়সী তিনটি সন্তান রয়েছে। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায়। ময়না সবুজবাগ থানার নন্দীপাড়ার এক নাম্বার রোডে ভাড়া থাকতো।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।