নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগকারী এক স্কুলশিক্ষক বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা। শনিবার বিকালে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে আরিচা ফেরিঘাটে তার মৃত্যু হয়। নিহতের নাম মুক্তিযোদ্ধা জিন্নাত আলী। তিনি বরিশাল নগরীর রুপাতলী এলাকার এ ওয়াহেদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি নগরীর সগরদী এলাকায় বসবাস করতেন।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,
বেশ কিছুদিন ধরে জিন্নাত আলীর ছোট মেয়েকে উত্যক্ত করে আসছিলো নগরীর বাজার রোডের সন্ত্রাসী রুপম। এ বিষয়ে জিন্নাত আলী রুপমকে বেশ কয়েকবার নিষেধ করলে সে জীবন নাশের হুমকি দেয়।পরে জিন্নাত আলী থানায় অভিযোগ করে। এতে বখাটে রুপম আরো বেপরোয়া হয়ে ওঠে। সে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।এক পর্যায়ে শুক্রবার রাতে শিক্ষক জিন্নাত আলী সাগরদী বাজার থেকে বাসায় ফেরার পথে
উপকূল কিন্ডার গার্ডেন স্কুলের সামনে মোটরসাইকেল যোগে আসা দুই যুবক তাকে পেটে ছুকিকাঘাত করে পালিয়ে যায়।এ সময় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে ঢাকায় নেয়ার পথে আরিচা ফেরী ঘাটে তিনি মারা যান।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।