ন্যানো প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের ক্ষুদ্রতম মানচিত্র তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন বা আইবিএম-এর গবেষকরা। ত্রিমাত্রিক এই ‘ন্যানো-ওয়ার্ল্ড’ মানচিত্রটির স্বীকৃতি মিলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্গানাইজেশন-এর কাছ থেকেও। খবর ডেইলি মেইল-এর।
বিশ্বের ক্ষুদে এ মানচিত্রটির মাপ হচ্ছে ২২ বাই ১১ মাইক্রোমিটার। একদানা লবনের ওপর এরকম প্রায় ১ হাজার মানচিত্র ধরে যাবে।
মানচিত্রটি ২০ ন্যানোমিটার আকারের ৫ লাখ পিক্সেলে পলিমারের ওপর তৈরি করেছেন গবেষকরা। মানচিত্রটি তৈরি করতে সময় লেগেছে ২ মিনিট ২৩ সেকেন্ড। এ মানচিত্রটিকে কেবল মাইক্রোস্কোপ ব্যবহার করেই দেখা যাবে। মাইক্রোস্কোপিক এ মানচিত্র তৈরির সাফল্য ন্যানো-প্রযুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেই গবেষকরা জানিয়েছেন।
বর্তমানে ৩০ ন্যানোমিটারের কমে কোনো কাঠামো দাঁড় করানো খুবই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। কিন্তু সম্প্রতি ১৫ ন্যানোমিটার আকৃতির কাঠামো তৈরিতেও সফল হয়েছেন গবেষকরা। ভবিষ্যতে ন্যানো প্রযুক্তির চিপ তৈরি এবং চিকিৎসাক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা যাবে বলেই গবেষকরা বলছেন।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যান্ড অ্যাডভান্সড মেটিরিয়ালস সাময়িকীতে।
আলোচিত ব্লগ
কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন
মাংসের ভুলচুক

বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য
যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়... ...বাকিটুকু পড়ুন
আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।