জেনে নিন- আমরা ঘামি কেন?
২০ শে আগস্ট, ২০১২ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শারীরিক শ্রমে আমরা একটুতেই ঘেমে উঠি। আবার গরমের দিনে কোনো শ্রম ছাড়াও আমরা ঘেমে উঠি। অনেকের শরীর ঘেমে গেলে বিরক্ত বোধ হয়। কারণ, অস্বস্তি ছাড়াও ঘাম শরীরের দুর্গন্ধ সৃষ্টি করে। কিন্তু তা হলে কী হবে, আমাদের শরীরের জন্য এটা খুবই দরকারি। কারণ, আমরা না ঘামলে আমাদের দেহে প্রতিদিন যে পরিমাণ তাপ তৈরি হতো তা আমরা কিছুতেই সহ্য করতে পারতাম না। আসলেই এই তাপ ঘামের মাধ্যমে স্বয়ংক্রিতভাবে আমাদের দেহ থেকে বেরিয়ে যায় এবং দেহকে ঠান্ডা রাখে। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি তা ভেঙে শক্তি উত্পাদন করার ফলে দেহে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। যখন আমরা দৌড়াই বা কোনো কাজ করি তখন আমাদের শ্বাস-প্রশ্বাস বেড়ে যায় এবং সেই সাথে শরীরও ঘামতে থাকে। আসলে দৌড়ানোর জন্য শরীরের শক্তির প্রয়োজন, যা খাদ্য পুড়িয়ে পাওয়া যায়। এমনিতে ঘামের কোনো গন্ধ নেই। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে শরীর ঘামলে শরীরে দুর্গন্ধ হয় কেন? ঘামার পর শরীরের ব্যাকটেরিয়া যখন সেটাকে পচিয়ে ফেলে তখনই ঘামের দুর্গন্ধ বের হতে থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন