somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরে অন্যরকম আড্ডা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই শহরে একটু ভিন্নমাত্রার অবসর যাপনের স্থান খুঁজে পাওয়া খুবই দুষ্কর। একটুখানি নিরবতা আর একটু নির্জনতা খোঁজার প্রত্যাশা শহরতলীগুলোতে তৈরি হচ্ছে নানা আয়োজন। তারই একচিলতে বিবরণ এখানে-

দূর থেকে দেখে মনে হবে যেন নদীর উপর বাঁশের তৈরি ছোট ছোট ঘর। উপরে টিনের তৈরি, চারপাশে অথৈ পানি, শীতল হাওয়া এ যেন এক মনোরম পরিবেশ।

এই রকম একটি পরিবেশ দেখা যাবে মিরপুর চিড়িয়াখানার বিপরীতে। সেখানে গেলে মনে হবে এ যেন এক স্বপ্নীল পরিবেশ। নদীর উপর বাঁশের তৈরি ছোট ছোট ঘর। আসলে এই ঘরগুলোই ফাস্ট ফুড ও রেস্টুরেন্ট। সেখানে বসে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যাবে। দেখা যাবে ছোট বড় নৌকা, লঞ্চ, ইস্টিমার, বয়ে যাবে নির্মল হাওয়া। তাছাড়া বর্ষাকালে নৌকায় ঘোরার সুযোগও আছে। এখানে নৌকায় ১ ঘন্টায় ১০০-১২০ টাকা নেয়। নৌকায় যারা ঘুরে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় এর জন্য র‌্যাব ২ প্রতিদিন সকাল-বিকাল নদীতে টহল দেয়। নৌকাগুলো ছাউনি যুক্ত তাই দেখতেও সুন্দর দেখায়।

ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। যেমন ফাস্টফুড হিসেবে রয়েছে র্বাগার, স্যান্ডুইচ, কাবাব, নান, নুডুলস, রোল, ইত্যাদি। দুপুরের খাবার হিসেবে পাওয়া যাবে বিরানী, ঝালফ্রাই, তেহারী, খিচুরী ইত্যাদি।

মিরপুর চিড়িয়াখানা থেকে রিক্সা যোগে এখানে যেতে ১০-১৫ টাকা ভাড়া লাগে। সেখানে প্রায় ৮-১২ টি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ও ফাস্টফুড রয়েছে। সে রকম কিছু ফাস্টফুড ও রেস্টুরেন্ট এর নাম- মায়াবী ফাস্টফুড, পুষ্প রেস্টুরেন্ট, অচিন বৃক্ষ ফাস্টফুড, ছায়ানীড় কফি ও ফাস্টফুড, নিরিবিলি রেস্টুরেন্ট ইত্যাদি।

তবে সেখানে একমাত্র রেস্টুরেন্ট ও ফ্যামিলি পার্কটির নাম তামান্না রেস্টুরেন্ট ও ফ্যামিলি পার্ক। র্পাকটি সকাল ১০ থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে। র্পাকটির ভিতরে ঢুকতে ১০টাকার টিকেট করতে হয়।

এর ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য ঘোড়া চড়ানো, দোলনা, চরকি ঘোরানো, ট্রেন, গাড়ি চালানো ইত্যাদি। এর ভিতর বসার জন্য রয়েছে সুন্দর মনোরম পরিবেশ। রয়েছে একটি চাইনিজ রেস্টুরেন্ট, একটি জামে মসজিদ যেখানে শুক্রবারে জুমার নামাজ পড়ানো হয়। ফ্যামিলি পার্কটির কর্তৃপক্ষ জানায়, একে আরও উন্নত করা হবে। বাচ্চাদের জন্য তৈরি করা হবে সুইমিংপুল। রেস্টুরেন্টগুলো বাঁশের তৈরি, নদীর উপর বলে বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। তাছাড়া নদী, মাঝি, নৌকা, গাছপালা সে যেন এক অন্য রকম পরিবেশ। এ সকল রেষ্টরেন্টগুলোতে দুই পথে যাওয়া যায়। মিরপুর চিড়িয়াখানার রাস্তা দিয়ে অথবা উত্তরা, আব্দল্লাহপুর দিয়ে লেগুনা করে আসা যায়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অনুরোধ এখানে যদি বাস ব্যবস্থা চালু করা হয়, তবে মানুষের ভিড় বাড়বে। তারাও আসতে আগ্রহ প্রকাশ করবে। ব্যস্ততম নগরী ঢাকা। এখানে মানুষ প্রতিদিন ব্যস্ত থাকে তার নিজ নিজ কাজে। কেউ কারো দিকে তাকানোর সময় নেই। তাদের যেন বিশ্রামের সময় পর্যন্ত নেই। তবে মানুষ বিনোদন প্রিয়। তাই মানুষ শত ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের আশা করে। মানুষ তাই ছুটির দিনে বা একটু অবসর পেলে আত্মীয় স্বজন, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষটিকে নিয়ে ছুটে যেতে চায় নির্জনে, মুক্ত হাওয়া নিরিবিলি পরিবেশে।

তাইতো তাদের জন্য এই রকম পরিবেশ নিশ্চয়ই ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×