ভার্চুয়ালে দীপান্বিতা নেই
২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কতোদিন দেখি না দীপান্বিতাকে
কথা নেই তার সাথে
আঠেরো আলোকবর্ষ নিষ্ফল প্রতীক্ষা
আঁতিপাঁতি খোঁজাখুঁজি হাহুতাশ।
হাতফোনে
ক্ষুদে-বার্তায়
চেয়েছি পেতে তাকে, তার খোঁজ, তার ছোঁয়া ।
হাতফোন নেই দীপান্বিতার
ক্ষুদে-বার্তা বুঝে না সে।
দীপান্বিতার শেষচিঠি ছিলো চুয়াল্লিশ পৃষ্ঠার
মন-মর্ম-হৃদয় কথন।
ফেসবুকে দীপান্বিতাকে খোঁজা
ভুল ছিলো আমার
সফেদ-জলে সাঁতারের স্বপন সাহারাতে!
হয় না তা।
টুইটার, হোয়াটসআপ, ভাইভারে
নেই দীপান্বিতা।
ভার্চুয়াল চেনে না সে
হৃদয় চিনতো দীপান্বিতা
অভিমানী ছিলো সে বড়ো
দেহ ও মনের দীপান্বিতা গেছে হারিয়ে
ভার্চুয়ালে নেই দীপান্বিতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুধু ভারত বিদ্বেষই না।
মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,
/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।
/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনমানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন