সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১২:৩৮
পতাকা : তারুণ্যের পড়ার কাগজ লেখার কাগজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত শিল্প সাহিত্য ও সৃজনমননের কাগজ পতাকা প্রকাশিত হয়েছে। নতুন কাগজের গন্ধ নাকে আসতেই মন আনচান করে উঠে আমার। বরাবরের মত এখনো হচ্ছে। আপনার যদি থাকে কবিতা পড়ার মন, তাহলে আপনিও সংগ্রহ করতে পারেন পতাকা। পতাকা মানেই ভালোলাগার দোলা। এই কাগজে উঠে এসেছে আমাদের সমসাময়িক জাতীয়, আর্ন্তজাতিক, শিক্ষা, গবেষনা ও সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন বিষয়। আগের সংখ্যাগুলোর সেই অবারিত আহবানের মত করে চলতি সংখ্যাতেও আছে তরুন কবি-কথাশিল্পী আর কলামিস্টদের বেশকিছু লেখা। আছে প্রবীনদেরও অংশগ্রহন। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত বলে, পতাকার চলতি সংখ্যাটিতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে বিশেষ আয়োজন। রয়েছেন ভিসি আরেফিন সিদ্দিক এর সাক্ষাৎকার। লিখেছেন, প্রো-ভিসি হারুন আর রশীদ, দেশের বরেণ্য কবি রফিক আজাদ, প্রযুক্তির অনন্য ব্যাক্তিত্ব মোস্তাফা জব্বার, প্রাবন্ধিক মোস্তাফা জামান আব্বাসী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কাজল বন্দ্যোপাধ্যায়, ডা. শুভাগত চৌধুরী, সাংবাদিক মোমিন মেহেদী, আন্তর্জাতিক বিশ্লেষক মাছুম বিল্লাহ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অনুবাদ, তপু রায়হান, লিটন ঘোষ জয়, সোয়াদ আহমেদ, উম্মে হাবিবা নাসরিন, সোহেল নওরোজ, পবিত্র দাস, মনোজিৎ মিত্র, মাসুম হাবিব শিশির রাহাত প্রমুখের লেখায় সম্মৃদ্ধ পতাকা জুলাই সংখ্যাটি হতে পারে পড়ু–য়া মানুষের প্রিয় সহযাত্রীও। পতাকা পাতায় পাতায় জমে উঠেছে প্রবন্ধ, আন্তর্জাতিক, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, কবিতা, ছোটগল্প, সংস্কৃতি, স্বাস্থ্য পরামর্শ, তথ্য-প্রযুক্তি, ক্যারিয়ার, পরামর্শ, ফিল্ম রিভিউ, বুক রিভিউ, খেলা, ক্যাম্পাসসহ অনেক কিছই। আপনার কপি সংগ্রহ করতে পারেবেন ঢাবি ক্যাম্পাস শ্যাডো, নীলক্ষেত, শাহবাগ, ফার্মগেট ও রাজধানী ঢাকার বিভিন্ন পত্রিকার স্টল থেকে। আপনি লিখতেও পারেন পতাকায়। ৩৬ (বেইজমেন্ট) কনকর্ড এম্পোরিয়াম, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫, ই-মেইলঃ [email protected]; প্রিয় বন্ধু ওয়েবসাইটেও দেখতে পারবেন। এজন্য আপনাকে http://potakadu.com/ ক্লিক করতে হবে।
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।