somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাকবেঞ্চার

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Advance চিন্তা করার দরকার কী? যখন সময় হবে তখন যেটা দরকার সেটা এমনিতেই এসে ধরা দিবে। Future কে নিয়ে ভাবতে ভাবতে যদি Present কে নিয়ে ভাবার সময় না পাই, তাহলে তো আর হলো না। Present কে ভালোভাবে ইউজ করলে Future এমনিতেই ভালো হবে। শুধু মাথায় রাখতে হবে "বর্তমানের সঠিক ব্যবহার করতে হবে ভবিষ্যৎকে সহজ করার জন্য", এই কথাটা। আমার সমবয়সী একটা ছেলে এই বয়সে যতটুক বুঝা দরকার তার চেয়ে 'এক লাইন' বেশি বুঝে, কিন্তু আমি বুঝিনা। মানে সে আমার চেয়ে এক লাইন 'এগিয়ে' আছে। সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সেটা দেখে আমি হতাশ হবো কেন? আমার তো আপাতত যতটুক দরকার ততটুক আমি পারি। আমি 'এক লাইন' এগিয়ে যেতে না পারি, কিন্তু 'এক লাইন' তো পিছিয়ে নেই। এটা নিয়ে নিজেকে blame করার তো কিছু দেখিনা।

কাজী নজরুল মেট্রিক পাস করতে পারেন নি। কিন্তু অসংখ্য কবিতা লিখেছেন। এখন আমি যদি বলি, "নজরুল মেট্রিক পাস না করে হাজার হাজার কবিতা-গান লিখেছেন, আমি ইন্টারমিডিয়েট পাস করেও কবিতার একটা লাইন লিখতে পারলাম না। ধুর! আমাকে দিয়ে কিচ্ছু হবেনা", এই কথা বলে যদি পড়ালেখা-ই ছেড়ে দিই তাহলে সমাধনটা কী হলো?? এটা হলে তো নজরুলকে দেখে উৎসাহিত না হয়ে হতাশই হলাম!

যেমন, রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে, পাঠ্যবইয়ের প্রতি অনীহা দেখিয়েও সব্যসাচী লেখক হয়েছেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। আর আমি মাসে ২৬ দিন (শুক্রবার ছাড়া) স্কুলে গিয়েও 'রবীন্দ্রনাথ' বানান ভুল করি। এখন আমি যদি বলি "আমাকে দিয়ে এই পড়াশোনা হবে না"। তাহলে?? নজরুল-রবীন্দ্রনাথ কি হতাশারই প্রতীক!? এমন তো হতে পারেনা।

কথা হচ্ছে, আমরা একটা সফল মানুষের দিকে তাকাবো। তার জীবনের কোন অংশটা, কোন ঘটনাটা আমাকে Inspire করে সেটা খুঁজে বের করবো। যদি দেখি যে, একটা মানুষের দিকে তাকিয়ে উৎসাহীত হওয়ার চেয়ে হতাশই বেশি হচ্ছি, তাহলে তার দিকে তাকানোর দরকার কী? নজরুল-রবীন্দ্রনাথের জীবনেও অজস্র ঘটনা আছে যেগুলো আমাদের Inspire করে, আমাদের তো সেগুলোর দিকেই তাকানো উচিৎ।

আর আমার চেয়ে কে কী বেশি পারে সেটা নিয়ে মাথা ব্যথার সময় কই? আমি কী পারি এবং কী কী পারা দরকার সেটা নিয়েই তো ভাবা উচিৎ। আমার সমবয়সী একটা ছেলে প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১ম হচ্ছে, বা আমার চেয়ে কম বয়সী মেয়ে IQ টেস্টে আইন্সটাইন, বিল গেট্সকে ছাড়িয়ে যাচ্ছে, এটা করছে, ওটা করছে..!! এই অতিরিক্ত মেধাবীদের দেখে যদি নিজেকে ছোট মনে হয়, যদি ভাবি 'ওদের মতো অতটা মেধাবী হতে পারলাম না। আমি একটা গরু-ছাগল', যদি নিজের কনফিডেন্ট লেভেলটাই low হতে থাকে, তাহলে ওদের দিকে দৃষ্টিপাতের প্রয়োজনটা কী?

আচ্ছা, পৃথিবীতে সব কিছু কি অতিরিক্ত মেধাবীরাই করে? লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা কি কিছুই করতে পারেনা? ছোট কিছু করতে হলেও কি বড় হওয়া লাগে? লাস্ট বেঞ্চে বসে কি স্বপ্ন দেখা যায়না?

আমি ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। আমার এই লাস্ট বেঞ্চের মধ্যেই আমি সেরা। এই লাস্ট বেঞ্চ থেকেই আমি স্বপ্ন দেখি। আমি এই লাস্ট বেঞ্চেই থাকতে চাই।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×