somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের অসহনশীলতা ও পাবলিক প্লেসে বহিপ্রকাশ

৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নারী আর পুরুষের সম্পর্ক খুবই জটিল। বলা হয়ে থাকে যে, সব সম্পর্কের মাঝে আবেগ কাজ করে। বিশেষত যখন তা নর নারীর হৃদয়ঘটিত সম্পর্ক হয়ে থাকে, তখন তা অবধারিতভাবেই টন-টন আবেগের বোঝাই করা জাহাজ।

দুপুর ৩-৩৭ মিনিট। ২৯ আগষ্ট। রাপা প্লাজার বিপরীত দিক থেকে নিউমার্কেট এলাকায় যাবার চেষ্টা করছিলাম। একমাত্র উত্তরা থেকে ছেড়ে আসা “সূচনা” বাস ছাড়া কোন গতি ছিল না। ঐ দুপুর রোদে ১০ মিনিট দাড়িয়ে থেকেই আমার ত্রাহি ত্রাহি অবস্থা। বেশী দেরী হলো না-বাস আসলে উঠে বসলাম। বাসের ভেতরটা যেন গনগনে আগুন হয়ে ছিল।

কলাবাগান পার হলে বাসটা শর্টকাট জ্যাম ছাড়াই যাবার জন্য ৮ নং রোড দিয়ে গ্রীণরোডে ঢুকে গেল। কিন্তু হিতে বিপরীত। জ্যাম এ আরো বেশী করে পেচিয়ে গেল বাসটি। আর এই অবসরে ঘটে গেল, ফুটপাতের উপর এক অবাঞ্ছিত ঘটনা। বাসের সবাই ফুটপাত থেকে ভেসে আসা এক নারী কন্ঠের চিতকারে বাইরে তাকাল। না তাকিয়ে উপায় ছিল না। একটি ছেলে তার সাথে থাকা মেয়েটিকে শারীরিকভাবে আঘাত করছে। না- এটা কোন তথাকথিত নিুবিত্ত বা সাবঅর্ল্টান দের কাহিনি না। রীতিমত ঝকমকে পোষাকে ঢাকা, হাতে দামী মোবাইল থাকা শ্রেণীর ২ জন নারী-পুরুষের কথা বলছি।

সেই দুপুরের আগুন গরম তাপে, আমার বাসের সীটে বসতেই কষ্ট হচ্ছিল। আর বাইরে দেখতে পাচ্ছি, সেই ছেলেটা, তার হাতে থাকা মোটা ডায়েরীর শক্ত অংশ দিয়ে ৪-৫ বার মেয়েটার মাথায় জোরে জোরে আঘাত করছে। প্রতিবার আঘাতের সাথে সাথে মেয়েটি প্রচন্ড কষ্টে চিতকার দিয়ে উঠছে। একবার মেয়েটিও পা দিয়ে আঘাত করলো ছেলেটিকে সাথে একটা পরিচিত গালাগাল। রাস্তায় যখন এই দৃশ্যমান বাস্তব চলচিত্র, এর পরের অংশটা আরো কষ্টের।

প্রথম প্রথম রাস্তায় যারা আশেপাশে ছিল, তারা এটা দেখেও না দেখার ভান করছিল। কিন্তু সব কিছুর একটা সীমানা থাকে। এই জ্ঞান তাদের আগেই লোপ পেয়েছিল। ক্রমশ ছেলেটি আরো বেশী আঘাত করতে থাকে, মেয়েটি তখন এত জোরে কেদে ওঠে যে, এবার রাস্তার আশেপাশের সবাই আর চুপ থাকেনি। সবাই মিলে ছেলেটিকে গনপিটুনির উপক্রম করে ফেলেছিল প্রায়। এই সময়, মেয়েটিই আবার ছেলেটিকে আড়াল করে দাড়ালো, না দাড়ালে ছেলেটার করুন পরিনতি হতো। রাস্তায় কেউ কিছু না বুঝেই মেয়েদের পক্ষ অবলম্বন করে ফেলে। এটা কি ফ্রয়েডিয় বাস্তবতা?
আমি জানি না, কি ওদের সম্পর্ক, কি নিয়ে ওদের সমস্যা। যদিও স্বামী-স্ত্রী বলছিল নিজেদের, আমার কিন্তু তা মনে হয়নি ওদের দেখে। যে কথা দিয়ে লেখাটা শুরু করেছিলাম-সম্পর্ক আর অসহনশীলতা নিয়ে। এই ধরনের জনসমক্ষে নিজেদের একান্ত ব্যক্তিগত বিষয়গুলিকে পাবলিক করে দেবার মাঝে কোন ভালো কিছু হতে পারে না। আমরা কি দিন দিন কোন অসহনশীল গন্তব্যের দিকে চলে যাচ্ছি? হতে পারে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু তারপরও আমার মনে হয়, আমাদের অসহনশীল একটা মানসিক অবস্থা তৈরী হচ্ছে অতিমাত্রায় নগরকেন্ত্রীকতার জন্য। এর জন্য কেবল কোন ব্যক্তি বিশেষ দায়ী না। এর জন্য এই নগরসভ্যতা, এর আনুসংঙ্গিক খুটিনাটি উপাদানগুলো অনেকাংশে দায়ী। এই তথাকথিত হাল ফ্যাসনের জেনারেশন, ল্যাপটপ-মোবাইল-কালচার, ডিজি ক্যাম, সবকিছুর অপরিকল্পিত যথেচ্ছ ব্যবহার আমাদের কে নতুন কিছু শেখাচ্ছে সবসময়। হয়ত তাই নতুন নতুন নাগরিক অভিজ্ঞতাও হচ্ছে চলতি পথে।

১৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×