হাতে স্পষ্ট মেহেদির দাগ।
ক'দিন আগেও হয়তো ছিল অনুঢ়া।
বেশ পাল্টেছে, বদলেছে লাজুক চোখের বিহ্বলতা।
মাথা ধরেছে, পাশে দেহাধিকারী সঙ্গীর কাঁধ,
সেখানে চিকুর বিছিয়ে টনটনে মাথার আত্মসমর্পণ।
সদ্য পরশ ধন্য মেহেদি মাখা হাত,
চম্পক আঙ্গুলে তার আংটির সমারোহ।
সে হাত জড়িয়ে সেই বুক যেখানে
আছড়ে পড়েছে যৌবন অনুঢ়া পর্ব
সমাপ্তির দিন থেকে।
পরশের কাছে সপে দেয়া পরশে
কান্তা নারী শান্তি খোঁজে ভালবাসায়,
তাই সে ব্যথা ধরা মাথায়
পুরুষালী শক্ত হাত ছুঁয়ে ছুঁয়ে যায়,
সতীত্ব বর্জনের কি মধুর প্রাপ্তি।
বাতাস কেটে অাঁধার মাড়িয়ে ছুটেছে গাড়ী।
সিটে বসে নব দম্পত্তির এই যে
ভালবাসার আলোড়ন সে কি বাড়াবাড়ি।
------14/07/06
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




