বিষয় বৈচিত্রে আমাদের সামহয়্যার ইন ব্লগ সদাই সমৃদ্ধ । দেখছি এবং মেনে নিয়ে হচ্ছি আনন্দিত এবং ব্লগের একজন হিসেবে গর্বিতও।...সে কারনেই আশা করছিলাম দেশের বর্তমান হাই টক বিষয় -"ভোটার আইডি" অথবা "সিটিজেন জেনারেল আইডি" কার্ড বিষয়ে তথ্যবহুল আলোচনা ব্লগে আসবে। হয়তো এসছে , চোখে পড়েনি। আর না এলে আসবে যে দৃঢ় বিশ্বাসী। আরও বিশ্বাসী ব্লগে যে বিস্তর প্রতিভা আর জ্ঞানের সমারোহ রয়েছে তাতে অনেকেই আলোচ্য বিষয়ে সুন্দর জ্ঞান চিত্তে ধারন করেন।
আজকের প্রথম আলোতে জাকারিয়া স্বপন আর পিয়াস নামের দুজন ব্যক্তির কার্ড করা বিষয়ে জটিলতা, স্বাভাবিকতা, হ্যাজার্ড সম্পর্কিত আলোচনা গুলো পড়ে জানলাম অনেক এবং মনে হলো আমাদের ব্লগে কই আলোচনা।
নিজে বেশী চিন্তা করিনি। জানিও না বেশী আপাতত। তাই অত জ্ঞান গর্ভ আলোচনা করতে পারছিনা আপাতত।
তবে আমি অবাক হই ব্যক্তিগত ভাবে এত সমস্যা আর প্রোজেক্ট হ্যাজার্ড এর দেশে কিভাবে এক একজন ইচ্ছে মতো বলেই চলেছে , দুই মাসে তিনমাসে কার্ড করে দেবে সবার জন্যে
আদৌ কি এত সহজে সম্ভব।
যেখানে আমাদের দেশের টাকার অনেকাংশই আজও বিদেশ থেকে তৈরী করে আনতে হয়। সেখানে নকল লঙ্ঘনীয় একটি কার্ড করার ব্যবস্থা করা এত সহজ ভাবছে কেন সবাই বুঝতে পারছিনা। আর টেকনিক্যাল সমস্যা কিন্তু ভেবে দেখার বিষয়........তাই নয় কি?
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







