টিক টিক টিক টিক...
ঘড়ির তিনটি কাঁটার অবিরাম ছন্দ;
অসহ্য যখন কানের মাঝে...
মানুষ বলেই তো দিতে পারি আছাড়;
বলতে পারি -দূরছাই ঘড়ির কাঁটা বড় নচ্ছার
ওদিকে আড়ালে সময় অন্দরে কোথাও নাচে উপহাসে
আর মনে মনে জপে, "হায়রে মানুষ , রঙিন রঙিন ফানুস;
মনে রেখ- মানুষ তুমি, তুমিই নশ্বর অতি
আর আমি সময় , আমার কিন্তু চির অমর গতি"।
25/1/07
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


