তানুপরা নিতম্বে বন্দী হলে দৃষ্টি
শীৎকারের লহরী তো বাজবেই মনে
অথবা যদি চেয়ে থাকে মাদব জোড়া উন্নত উড়সিজ
অথবা মঞ্জুল মঞ্জুষা তনু পেচিয়ে ধরে দৃষ্টির সবটুকু;
তাবু গেড়ে সেই স্বপ্ন চরায়
মনতো চাইবেই দূরন্ত অভিযাত্রী হতে ;
মন কি আর বসবে এই ধূলো ওড়া কৃত্রিম পথে?
ময়ূরের পেখম খুলতে থাকে ঘন কালো মেঘ দেখে
আর ময়ূরীর তখন খুলতে থাকে হৃদয়ের সব বাধ।
বুনো মহিষের কালো চামড়ায় রোদের টানে
ছুটে ছুটে আসে তার বুনো ধূসর মহিষী।
মেঘ ডাকে ক্রমে কমে গুরু গম্ভীর আর
শীৎকারের সুর এইভাবে যত সব নিরব নিবীর।
তবু মন ছুটতে চায় , ছুটে যায় আন্দোলিত দেহ ;
ঠোঁটের কোনায় হাসির চটুল রেখা
লুকাতে পারে কেউ আর লুকাতে পারেনা কেহ।
24/01/06

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


