না বেশী আফসোস করতে হেেচ্ছনা , জানালার বাইরে অস্তমিত আলোর উপর পূর্ণ প্রভাব খাটিয়ে ভাসছে কালো কালো মেঘ। ডাকছে গুর গুর। ঝমঝম না হলেও বারির ফোটা ভিজিয়ে ফেলেছে ইতেমধ্যে পথ ঘাট , ধূলোর মাঠ। সবুজ ধানের ক্ষেত আর আমার মন। একটু পর পর আলোর ঝলকানি তো সে আনন্দেরই বহি প্রকাশ। ...
তারপরও তীব্র নিঃসঙ্গতা এই সন্ধ্যা পরবর্তী বেলা। আগে তবুও জিমে যেতাম সময় কাটাতে। মাস দুই ধরে সে পথ ও ভুলে ছি।
টিভি দেখব সে গুড়ে বালি পড়েছে খানিক আগে। না , বিদ্যুৎ এখানে আমার স্টেশনে সর্বদাই থাকে। জেনারেটর আছে না। কিন্তু ঐ যে বাইরে নেই। ডিশ লাইন বন্ধ। ...
রুমানা খবর দিল ফোন করে বাংলা ভিশন চ্যানেলে দেখাচ্ছে আমার আর রুমানার লেখা গল্পের বই এর চেহারা। শালা যে চ্যানেলটা কখনও খুলিনা , সেখানেই। তখন ডিশ ছিল। দেখা হয়নি। যাক বাবা শান্তি- শেষ পর্যন,্ত বিনা রঙিন পুস্তিকা ছাড়াই হোক না , তবুও বই উঠেছে মেলায় । ...ফোন করে যখন কাল অচেনা সেই নারী বলল আপনার বই তো পেলাম না। ভিষন ভালো লাগল। সে এক অন্য রকম আনন্দ। আমার বই খুঁজেছে একজন ......আজ যদি যায় নিশ্চয় পাবে। ....কিন্তু আমি কবে পাব নিজেরই বই।
কানে ঝমঝম শব্দ আসছে বৃষ্টির ...দাঁড়ান একটু দেখে আসি বৃষ্টির মিষ্টি চেহারাটা। আমিযে বৃষ্টিকে ভালবাসি........
ফিরে এসেছি, এখন ঝমঝম বৃষ্টি শুরু হয়েছে। কি সুন্দর সুর .......আহা! নেন আপনাদের জন্য একটা ছবিও তুললাম। এ বছর কক্সবাজারের প্রথম বর্ষনের ছবি। দেখেন মন জুড়ায়ে দেখেন...
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


