somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতি সৃষ্টি সুখের উল্লাসে

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু আডগ্রেডশন চলছে ইকুইপমেন্টে। পরশু রাতে তাই উজাগর থাকতে হয়েছে ভোর 5টা পর্যন্ত আর কাল রাত 1টা । ষ্টেশনের চারদেয়াল হতে বাইরে বের ই হওয়া হয়নি একমাত্র সিগারেট কিনতে যাওয়া ছাড়া। এরই মধ্যে হাতে এল কাল দুপুরে তিন কপি করে প্রকাশিত বইদুখানা আমার। নিজের সৃষ্টি হাতে নিতে যে কি উচ্ছ্ল আনন্দ জেগে ওঠে প্রাণে বুঝানো যাবেনা। আহা! সে এক অন্য রকম অনুভূতি। মনে ভীষণ চঞ্চলতা। বারবার হাতে নিয়ে উল্টেপাল্টে দেখার পরও আরও দেখতে চায় প্রাণবন্ত মন। চেনা লেখা গুলোতে বারবার চোখ ঘুরে ফিরে চলতেই থাকে। একটু কষ্ট লাগে কবিতার বইটিতে কিছু মেজর বানান ভুল দেখে। জানিনা পাঠক কিভাবে ভুল গুলো মেনে নেবে। হতে পারে ভুল গুলো আমার তুচ্ছতার ই ছোট প্রমান। তুচ্ছ মানবের তুচ্ছ সৃষ্টি। তারপরও সৃষ্টিতো। সৃষ্টি সুখের উল্লাসে আমি মেতে আছি । মেতে আছি পাঠকের মনে একটু বৈঠা বাইবার জন্যে , হোক না তা কোন ছোট মন সরবোরেই । হোক না সংখ্যায় অল্প।
সকালে আবার হাতে পেপার পেয়ে হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না । এই তো মাত্র একতিন আগেও বাংলাদেশ ক্রিকেট দলকে অলিম্পাসের দেবতুল্য জয়গানে মাতানো হচ্ছিল আর আজই পট বদলে গেল। 48 ঘন্টায় হিরোরা হলো জিরো। আমাদের প্রিয় ক্রিকেট দলের এই চরম পতন এর ধাক্কা আমিও খেয়েছি। আমি সর্বদা বলে এসছি জয় পরাজয় নয়। দরকার ধরাবাহিকতা। ধরাবাহিকতার ছন্দ পতন বলেই হয়তো আমার খূব করে বকতে ইচ্ছে হচ্ছিল। অন্তরালে কি কোন সমস্যা ছিল গতকাল। হয়তো মোটেই তা নয়। খেলায় তো হতেই পারে ওমন। কেনো রেটিং এর 1 নং 2 নং দল গুলোও তো মাঝে মাঝে দেখা যায় বিলোও 100 তেই আটকে যায়। হয় হয় জীবনে ছন্দ পতন , হঠাৎ সুনামী ঢেউ --সব্ই।
হঠাৎ তাই আমি একজন পাঠক হয়েও নিজের লেখা ব্ই যখন হাতে পাই নিশ্বাসের বায়ু পথে বয়ে যায় শান্ত বাতাসের অচেনা শান্তির ঢেউ।
ঢেউয়ে ভাসতে ভাসতে জানতেও ইচ্ছে করে আসলেই কি কিছু লিখতে পেরেছি, দেখাতে কি পেরেছি সমাজের বিচিত্র্য অসংগতি কিছু অনন্ত বই এর গল্প গুলোতে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৩
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×