somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলায় পদচারণ+ ব্লগার দর্শন+ ছবি তোলা

১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার , সকাল থেকেই বই মেলা উন্মুক্ত। ভেবেছিলাম তাই যখন পৌঁছালাম সাড়ে তিনটায় তখনও হয়তো বিস্তর লম্বা লাইনে দাঁড়াতে হবে। হয়নি। লাইন লম্বাই ,তবে তুলনামূলক আলোচনায় তুচ্ছ। খুব মজার ব্যাপার আমি দাঁড়ানোর পরপরই লাইন দোয়েল চত্বর ক্রশ করলো আমার পেছনে কয়েক মিনিটেই। এক পা দুপা করে হাঁটছি। হাতে একজন ধরিয়ে দিল একটা রঙিন লিফলেট যাতে লেখা বাংলাদেশের সর্বাধিক কবিতা লেখকের নাম এবং তার 154টি কবিতার বই এর পরিচয়। সত্য হতেও পারে -5 হাজারেরবেশী না কি কবিতা তার প্রকাশিত । আচ্ছা রবী ঠাকুরের কবিতা কি এর চেয়ে কম না বেশী? ঢাকা স্টেডিয়ামের ক্রিকেট যুগে যে লোকটাকে দেখতাম , একটা ঘিয়া রঙের শার্ট আর কারো প্যান্ট পরে ভিক্ষা করতেন সে অন্ধলোকটা এখানেও হাত পাতছে। কেউ অসুস্থ সহপাঠী র জন্যে সাহায্যের আকুল আবেদন নিয়ে আছে দাাঁড়িয়ে....দেখছিলাম সুন্দরী ললনা কেউ কেউ ওপাশে হেঁটে আসছে যাচ্ছে আর গুটি গুটি পা আমার ও লাইনের অন্যদের নিরলস চলছে বই মেলার গেটের পানে।
মনে পড়ছিল এই রাস্তায়, সেই যে ছোট বেলা আব্বু যখন আমাকে আর আপুকে বই মেলায় ঘুরাতে নিয়ে আসত, বসত বাংগালী মেলার পসার। মূল বই মেলার বাইরে সে আরেক দেশীয় ঐতিহ্য সম্ভার। মুক্ত পথে দূরন্ত মেলা একচিন্তায় গ্রহন যোগ্য তা না ই পাওয়া উচিৎ, তারপরও মনে পড়ে সেই সব দিনে যারা অনন্ত একবার মেলায় এসেছেন সবারই। আমারও মনে পড়ে যতবার আসি আজকের চত্বর বদ্ধ সীমায়ীত মেলায়।

মেলায় ঢুকেই নিজের বই এর দিকে চোখ গেলোই । বট তলার পাশেই ছোট দোকানটা। এক বন্ধুও চলে এল ক্ষণিকেই। কখন যে সাদিক মেসজ পাঠাল দেখলাম ই না। সম্ভবত যখন সিগারেট টানছিলাম অন্যপ্রকাশ পার হয়ে বাম চিপাটাতেতখনই। তারপরই ঘুরত থাকা , দেখতে থাকা বই এর জগত মাঝে কানে এল ," আরে ঐ তো পথিক"
মনে মনে আমিও বললাম," আরে ঐ তো সাদিক"...
শুভ 'র ( দা বলা নিষেধ আমাকে জানানো হয়েছে) সাথে পরিচয় হলো , লম্বা হাতে হলো করমর্দন। পরিচয় হলো ঝড়ো হাওয়া , আবু সালেহ আর আর ....সাকিবের সাথে, সারিয়াও ছিল ওপাশে। আরিফ জেবতিক বা জেবতিক আরিফ ভাই তো পুরান মাল হয়ে গেছে গত মাসেই। ( নামগুলো ঠিক বললাম তো। সবাই ছিল দৌড়ের উপর...) ...
মেলায় প্রথম অটোগ্রাফ প্রদানের লজ্জাটা দিয়েই গেলো শুভ দৌড়ের এক ফাঁকে, আমিও নিয়ে নিলাম ওনার টলমলে শুভেচ্ছা গ্রাফ শুভ'র ব্লগিয়ে।
ফুল বাবু সেজে আসা আমার ব্লেজারে পকেটেই ক্যামেরাটা । কিন্তু আফসোসস এতই দ্রুততর সবার মুভমেন্ট তখন আমার ক্যামরা হাতে বের হতে পারলনা। ......এত সুন্দর মুখ গুলো ক্যামেরা বন্দী হলো না এবার আর তাই।

.....................
ছবিঃ
----
1) বাংলা একাডেমীর চত্বরে নতুন নির্মিত ভাষাশহীদদের ভাস্কর্য

2)লম্বা লাইন মেলায় প্রবেশের নিমিত্তে...

3)বইমেলায় ব্যঘ্র সাজ ( চিড়িয়াখানার উন্মুক্ত বাঘের প্রতিবাদ কি?)

4) আজকাল প্রকাশনীর স্টল
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৩০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×