somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাত টার পরও দোকান সব খোলা ছিল,-- থাকবেই তো।

১৫ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পথিক অবাক হয়েছিল কক্সবাজারের রাস্তায় হাঁটতে গিয়ে সন্ধ্যায় সেদিন যেদিন দোকান বন্ধের সাতটার আইন বলবত হলো। স্বাভাবিককার ব্যতয় একটু অবাক তো করবেই। এমনেতেই ছোট শহর কঙ্বাজার। প্রধান সড়ক নামের একটিই মূল সড়ক নিয়েই এই শহর। কত আর দূরত্ব হবে সেই রাস্তার -4 /5 কিমি বড়জোর। সাতটার পরেই নিরবতা নেমে আসে। ছোট এলাকা বলেই হয়তো পথিকের চোখে বেশী ধরা পরে নিরবতা আর নির্জনতা। আজ আবার অবাক হলো ভীষন যখন দেখল সাতটার অনেক পরেও নয়টার সময়েও আলোকিত পুরো শহর। খালি কি দোকান গুলোই খোলা আর লাইট জ্বালানো , বাড়তি আলোর ঝলক ঝরছে রাস্তায়। বার্মিজ মার্কেটের চার পাঁচ কিংবা ছয় তলা বিল্ডিংগুলোর সবকটাতেই আলোক সজ্জার হিড়িক । ঝলমল করছে পুরো বার্মিজ মার্কেট এলাকা। টেক পাড়ার এ মাথায় আর ওমাথায় দুটো বিমাল তোড়ন। অবাক তো হতেই হবে। সারা দেশের আইন হঠাৎ কঙ্বাজারে রহিত হলো। কেনো? তাও আবার তিনদিন নাকি এখানে ঐ জলপাই কঠোর আইন রহিত থাকবে।
পথিকের অবাক হওয়ার মাঝে ভাটা পড়তে দেরি লাগলোনা। মাথার মধ্যেই তো কারন আছে। জানে তো সে আজ না সকালে কক্সবাজারে মাননীয় প্রধান উপদেষ্টা এসেছিল। আজ না সকালে তিনি উদ্বোধন করলেন ব্যয়বহুল সার্ক র্যালির এই কক্সবাজারে মাঠে। কিছু কিছু মানুষ থাকে যাদের পদক্ষেপে পুরো পরিবেশ ই পাল্টে যায় , মেঘে সরে যায় আর সাময়িক আইন!
কক্সবাজারে পুরো দেশের মধ্যে সবচেয়ে দর্শনীয় স্থান সবাই জানে। এখানে অনুষ্ঠান , দূর দূরান্ত থেকে সংশ্লিষ্ঠ সবাই ছুুটে এসেছে আমন্ত্রিত হয়ে হয়ে। লাইভ টেলিকাষ্ট হলো। সেই সূত্রেও এসেছ নানা রথি মহারথী। এত এত রথি মহারথি ঘুরবে , বার্মিজ দ্রব্য কিনে কিনে ঘর সাজাতে নিয়ে যাবে , দোকান পাট সাতটায় বন্ধ করলে কি আর হয়। এই সহজ সরল কথা বুঝতে পারেনা পথিক প্রথম চিন্তায়। বুঝবে কি করে রাস্তায় নেমেই তো আলোর ঝলকে চিন্তা কিছুক্ষণ ঝাপসা হয়ে গিয়েছিল।
পথিক ঘরে ফিরতে ফিরতে ভাবে, তার ভাবতেই ভাল লাগে ....দেশ এগিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×