এবং নিশ্চিত নেই
তবুও ঘন ঘোরে তীব্র নির্জনতায় শুনি ঝিঁঝিঁ পোকার ডাক অভ্যন্তরেই।
অব্যবহৃত অংশে অজস্র মাকড়শা বুনেছে জাল, তাদের আটপায়ের সঞ্চালন অনুভুতিকে করে আন্দোলিত
আর ভাল মন্দ নির্ধারণী অংশদ্বয়ের মাঝে যে বিস্তীর্ণ বাধরূপ উষরভূমি;
উইপোকা ভাল মন্দের সংযোগোভিলাষে সেখায় খুড়ছে চওড়া এক খাল,
পিপীলিকার পাল অতিদীর্ঘ সারিতে পিলপিল করে এগোয় পেছোয়, ছন্দ সঞ্চার হয় মাথার তানপুরা ঘরে;
আরও কত অজানা পোকা মাকড় উড়ছে হাঁটছে মাথার এপাশ থেকে ওপাশ ,
তারাই আবার খিদে পেলে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মাথারই অংশকূল আমার...
তবুও মন বিশ্বাস করে মাথায় কোন পোকা থাকার কথা নয়, কিন্তু মাথা যেন ধীরে ধীরে হচ্ছেই শূণ্য ভাগার ,
তাহলে!...একি মাথার সাথে মনের কোন গোপন প্রতিশোধ?
২০০৫
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৭ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




