somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খ্যাতি প্রক্রিয়ার উপাখ্যান (১ম পর্ব)

১৩ ই মে, ২০০৭ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যাডটা তারা প্রথম পাতাতেই দিয়েছিল এবং সবচেয়ে জনপ্রিয় পাঁচটি পত্রিকায় একই দিনে।

তেমন বিশাল আকৃতির কোন অ্যাড না হলেও আলাদ একটা সৌন্দর্য ছিল সবুজ বর্ডারের উপর লাল রঙে লেখা এক ইঞ্চি দু কলামের অ্যাডটিতে। সেখানে মাত্র দুইলাইনে লেখা ছিল,
‘ আপনি যদি নিজেকে প্রতিভাবান মনে করেন এবং বিশ্বাস করেন আমরা পারব আপনার সে প্রতিভাকে বিকশিত করে দিতে তবে এখনি ফোন করুন ০১৩৩৪৪৬৭৯৯১ নম্বরে।
অনুরোধে:
সূচিত্রা চৈতালী
কামরুল আহসান দীপ্ত
বঙ্কিম হাসান প্রান্তিক’

অ্যাডের নিচে উল্লেখিত ব্যক্তিত্রয় স্বনামে এতটাই বিখ্যাত যে এর চেয়ে বেশী কিছু লেখার দরকারও ছিলনা। তারউপর তিন জনের সখ্যতার খ্যাতি ছিল জনশ্রুতি মাঝে যা তিন নামের একত্র অবস্থান অতি স্বাভাবিক ভাবেই কেবল তাদেরকেই ইনডিকেট করে।

তিনজনের মধ্যে বঙ্কিম হাসান প্রান্তিক মূলত একজন সাহিত্যিক। দেশের প্রথম সারির পাঁচজন সাহিত্যিকের নাম উল্লেখ করলে সেখানে অবশ্যই এই লোকটির নাম থাকবেই। সাহিত্যিক ছাড়াও তার আরও পরিচয় আছে। তিনি একজন শৌখিন ফটোগ্রাফারও। এ পর্যন্ত তিনি অনেকগুলো এক্সিবেশনও করে বেশ সুখ্যাতিও কুড়িয়েছেন।
সূচিত্রা চৈতালী বিশিষ্ট অভিনেত্রী। এক সময় নায়িকার অভিনয় করে খ্যাতির শীর্ষে থাকলেও ইদানীং বয়সের কারনে মূলত একজন চরিত্রাভিনেত্রী। অভিনয়ের বাইরে তিনি একজন প্রতিষ্ঠিত গায়িকাও। অভিনয় মূল হলেও মাঝে মাঝে গান গেয়ে থাকেন। গানের কয়েকটা ক্যাসেটও আছে তার।
বাকী ব্যক্তি টি মানে কামরুল আহসান দীপ্ত হলেন এই তিনজনের মধ্যে সবচেয়ে প্রভাবশালী , মতা এবং অর্থ দুদিক দিয়েই। তার সুখ্যাতির পরিমন্ডল অন্য দুজনের চেয়েও ব্যাপক। তার পরিচয়ের শেষ নেই। তিনি একাধারে একজন পরিচালক, নাট্যকার, চিত্রশিল্পী , সংগীত শিল্পী, একজন বিশিষ্ট শিল্প সংগঠক এবং সর্বোপরী একজন শিল্পপতিও বটে। এছাড়া তিনি চৈতালীর বর্তমান পতিদেবও ।

সেকারণেই তাই যত ক্ষুদ্র এবং অস্পষ্ট অ্যাডই হোক না কেনো ঐ তিন নাম একসাথে নিচে দেখে কারওরই চিনতে ভুল হবার কথা নয় এবং সে কারনেই গুরুত্ব পেয়েছিল যথেষ্ট আর তাই অ্যাড দেয়ার দিন সকাল থেকেই ফোনের হিড়িক পড়ে গিয়েছিল।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ রাত ১:১৭
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×