আট নম্বর বিপদ সংকেত ঘোষনা দিচ্ছিল মাইকে যদিও টিভিতে ছিল ৭।
প্রচ্ন্ড ঝড়ের মাঝে সোহাগ বাসটি এগিয়ে চলেছে আঁধার ফুঁড়ে
তারই মাঝে বসে আমি মাঝামাঝি,
আমার পেছেন কেবল এক কাপল তার পেছনে সব সিট শূণ্য।
সে কাপল এর আচরণও সন্দেহজনক আর ভিন্ন
( পরে বলব কেন, দিন হবে অন্য)
জানলার কাচ গলে দেখি বাইরে গাছগুলো যেন লুটায় পড়েছে মাটিতে , কুর্ণিশ..
বাসের টিভি তে চলে চেরাগআলী নামের এক কল্প নাটক..
দেখতে দেখতে ঘুমের ইচ্ছে জাগে..
পেছনের কাপল খুনসুটি করে কানে বাজে, শব্দ তাদের আচরণের মত ই , স্বাভাবিক নয়...
ঘুমে ব্যাঘাত হয়...উমমমমা ..জাতীয় শব্দ..
কান ফেরাই...
আর তখনই বারোটা বাজে বোধহয়...
একটু পর পরই মোবাইলটাঘ্যান ঘ্যান করে ওঠে...
এস এম এস উপচে ওঠে সাগর জলের জলোচ্ছ্বাসের মত।..
জন্মিদনের কথা মনে করিয়ে দেয় সেসব এসএমএস।
ভাবি আমার কাছে তো এসএম এস সংগ্রহ নেই ,এত সুন্দর সুন্দর , আমি কি পাঠাব কাকে তাহাদের দিনে....
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি..আবার শব্দে ভাঙ্গে ঘুম, আবার ঘুম ঘুম....
অনতে রাতে খিদে লাগে ...আকাশে মেঘ তখনও কাঁদতে থাকে
পাশের সিটটা খালি থাকায় অবশ্য আরাম টা হয় বেশ...
ড্রাফট এ বন্ধ পোষ্ট টি আজ পেয়ে গেলো মুক্ত পরিবেশ।।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



