
তুলির আচড়ে জীবন্ত সিক্ত অনুভূতি,
সুখের ছোঁয়ায় গাড় রঙিন ক্যানভাস
আমার হৃদয় গহিনে মিশে আবেগ আকুতি।
ভোরের শিশিরে ভিজে তোমার কালো মেঘ
যাযাবর রোঁদে উজ্জ্বল শরত কাজল।
হাত বাড়িয়েই যেন ছোঁয়া নীল আকাশ
আর কাশফুলের হাওয়ায় হারিয়ে তোমার আঁচল।
আমি এঁকে চলি এখনো সময়ের আল্পনায়
তোমার তরঙ্গে ভাসা কল্পনায়
তবুও, ক্লান্ত নই আমি এই পথ অপেক্ষায়
তুমি বেঁচে আছো আমার দেয়ালের আঙ্গিনায়।
ক্লান্ত নই আমি এই পথ অপেক্ষায়
তুমি বেঁচে আছো আমার দেয়ালের আঙ্গিনায়।
এই শহরে যন্ত্রে বাঁধা শীতের আবেশে
কুয়াশায় ঢাকা তোমার চাঁদের উৎসব।
রুপকথার আঁচলে আঁকা তোমার হাসি
মেঘের তুলিতে যেন আঁধার নিস্তব।
উষ্ণ স্পর্শে পাই তোমার আত্মার জল
বন্ধ দু'চোখে ঝরে সুখের মায়া
হঠাত হিমেল স্রোতে এক ঢেউয়ের দলে
হারিয়ে যায় সব সাজানো অস্তিত্বের ছায়া।
তবুও, ক্লান্ত নই আমি এই পথ অপেক্ষায়
তুমি বেঁচে আছো আমার দেয়ালের আঙ্গিনায়।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



