গতকাল আর এক বন্ধু খুব কষ্ট নিয়ে আমাকে একটু ফেবু বার্তা দেয়, ভাসানী নিয়ে কিছু করার জন্য, নতুন শিক্ষা বছরের বইয়ে মহান এই মজলুম নেতার নাম মুছে দেয়া হয়েছে, আমি খুব ভাগ্যবান আমি ভাসানী নিয়ে ছোট বয়সে এই নেতা নিয়ে কিছু পড়েছি, ভাসানী সম্পর্কে আমার অবস্থান একই যতটা আমি কম্যুনিস্ট নিয়ে, ভাসানী তাঁর জেল জীবনে কম্যুনিস্ট নিয়ে জানতে পারেন, তাই ভাবছি এই মহান নেতা নিয়ে নিয়মিত ব্লগ আর ফেসবুকে লেখা শুরু করবো,
# আমার দাদা ন্যাপ করতেন, আর বাবা ছিলেন ছাত্র ইউনিয়ন (মেনন) এর সদস্য, যত দূর জানি এটা নিয়ে তাদের মাঝে বেশ দূরত্ব হয়েছিলো, ভাসানী ইসলামী কম্যুনিজম ভাবনার ছিলেন [আমার বিশ্লেষণ], আর ছিলেন পুঁজিবাদ বিরোধী,
# ভাসানী বাংলাদেশের মহান নেতা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, এই মহান নেতা ছিলেন বাঙালী স্বাধিকার আন্দোলনের নেতা, তিনি আসামে [ব্রিটিশ আমলে] বাঙ্গালীদের জন্য আন্দলন করেছেন, এই মহান মানুষটি সারা জীবন বাঙালী সত্ত্বা ছিলেন ।
# মহান এই নেতা শুধু '৫০ কিংবা '৭০ এ নয় এর আগেও একবার ১৯৫৫ সালের ১৭ জুন এবং ২য় বার ১৫ জানুয়ারী ১৯৫৬ পাকিস্তানী শোষকদের বলেছেন তাদের শোষণ আর নিপীড়ন বন্ধ না হলে পূর্ব পাকিস্তান , পাকিস্তান হতে বিচ্ছিন হবে এবং স্বাধীন রাষ্ট্র নির্মাণ করবে
এই প্রসঙ্গে অলি আহাদ লিখেছেন
" ১৯৫৫ সালের ১৭ই জুন রজ শুক্রবার অপরানহে ধাকার পল্টন ময়দানের জনসভায় সভাপতির ভাষণদানকালেও মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি সাবধানবানী উচ্চারণ করিয়া ঘোষণা করেন যে, শোষণ-শাসনের মনবৃত্তি ত্যাগ না করিলে পূর্ব পাকিস্তান 'আসসালামু আলায়কুম' বলিতে বাধ্য হইবে অর্থাৎ পূর্ব পাকিস্তান আলাদা হইয়া যাইবে। উক্ত মন্তব্য সে-সময়ে পশ্চিম পাকিস্তান ও কেন্দ্রীয় রাজধানী করাচীতে এক মহাআলোড়ন সৃষ্টি করিয়াছিল।"
ইতিহাস চাপা থাকে না, কিন্তু তাকে ধারন না করলে জাতি নিপাত যায়, তাকে কীট আক্রমন করে, যেমন আজ আমার সুন্দর দেশটিতে সাম্প্রদায়িক শক্তি আক্রমন করেছে, রাজাকারের গাড়িতে উড়েছে পতাকা।
আবেদন কিছুই চাই না আমি কিংবা আমার মত বাঙ্গালরা, আমরা চাই মহান এই নেতাদের যোগ্য স্থান।
** চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




