somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজায় প্রচণ্ড হামলার নির্দেশ নেতানিয়াহুর

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় প্রচণ্ড হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

৭২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে না হতে আজ শুক্রবার আবার ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা চালিয়েছেন—এমন অভিযোগ তুলে নেতানিয়াহু এ নির্দেশ দেন।

এএফপির খবরে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা। বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে হামাসের হামলার জবাবে পাল্টা প্রচণ্ড হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

এরই মধ্যে গাজা উপত্যকায় ‘জঙ্গি-অধ্যুষিত’ এলাকাগুলোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ইসরায়েলি কোনো সেনা এখনো ফিলিস্তিনি অধিকৃত এলাকায় প্রবেশ করেননি বলে জানানো হয়।

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজার উত্তরে জাবালিয়া এলাকা, গাজা শহর ও ফিলিস্তিনি ছিটমহলের কেন্দ্রস্থলে আজ ইসরায়েলের যুদ্ধবিমান আঘাত হেনেছে। এ ছাড়া গাজার পূর্ব ও উত্তরাঞ্চলে কামানের গোলা ছোড়া হয়েছে বলেও জানা গেছে। তাত্ক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটায় দুই পক্ষের মধ্যে ৭২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়ে আজ সকালে শেষ হয়। এর আগে গত ৮ জুলাই থেকে গাজায় একতরফা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ১ হাজার ৮৮৬ জন ফিলিস্তিনি। অন্যদিকে, হামাসের ছোড়া রকেটের আঘাতে ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছে
সুত্র -- প্রথম আলো
Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

অসভ্যদের আছে কি আর মান সম্মান?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৯:৪১

মনুষ্যত্ব বিকিয়ে ধরো সাধু সাজ।
আসলে তো তুমি হলে আস্ত এক ভণ্ড।
হারায়েছো সবখানে তোমার সকল লাজ।
শুয়োরের মতো তুমি জানোয়ার অখণ্ড।
পাপেতে মিশিয়া গাও পুণ্যের গান।
অসভ্যদের আছে কি আর মান সম্মান?
— শ্রাবণ... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

×