ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সুন্নিপন্থী যোদ্ধাদের ‘ঠেকাতে’ বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল শহরে স্থাপন করা কামান ধ্বংসের জন্য সেখানে বিমান হামলা চালানো হয়েছে। ওই কামান সুন্নি গোলন্দাজেরা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করে আসছিল।
আজ শুক্রবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, আজ পেন্টাগনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরবিলের কাছের গোলন্দাজ বাহিনীর ওপর বোমা হামলা চালিয়েছে দুটি যুদ্ধবিমান। পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, আইএসের যোদ্ধারা ইরবিলের যে স্থানে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ওই গোলন্দাজ বাহিনী ব্যবহার করছিলেন, তার খুব কাছেই মার্কিন কর্মকর্তাদের অবস্থান।
গতকাল ইরাকে বিমান হামলা চালানোর অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি বলেন, দেশটিতে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না।
সুত্র ---- প্রথম আলো
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।...
...বাকিটুকু পড়ুন