somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধের টুইটে জনপ্রিয় গাজার কিশোরী

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো কাঁদতে কাঁদতে, কখনো বোমা বা বিমান হামলার ভয়ে কুঁকড়ে গিয়ে লুকিয়ে থাকার সময়ও টুইট করেছে ওই মেয়ে। ১৬ বছরের ওই ফিলিস্তিনি কিশোরী তবু নিজেকে বুঝিয়েছে—এখানে যা হচ্ছে তা সবাইকে জানানোর, দেখানোর চেষ্টা করেই গাজাকে সাহায্য করতে পারে সে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গাজায় ইসরায়েলি হামলার নিয়মিত আপডেট টুইট করে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ও আলোচিত হয়ে ওঠা এই কিশোরীর নাম ফারাহ বাকের। পরিবারের সঙ্গে গাজা সিটির শিফা হাসপাতালের কাছের একটা বাড়িতে থাকে ফারাহ। তার বাবা ওই হাসপাতালের শল্য চিকিত্সক।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই নিয়মিত টুইটারে যুদ্ধের ভয়াবহতার খবর দিত ফারাহ। যুদ্ধের ভেতরে বসে থেকে ভয়ে গা শিউরে ওঠার অনুভূতি, বাড়ির কাছেই বোমা বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে যাওয়ার অবস্থা, একের পর এক হামলায় ধোঁয়ার কুণ্ডলীতে গাজার আকাশ ছেয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স আর সাইরেনের শব্দ—এই সবকিছুই উঠে আসত ফারাহর টুইটে।

টুইটারে ফারাহর আপডেটগুলোতে মিশে থাকত কিশোরী মনের আবেগ আর প্রত্যক্ষদর্শীর জবানবন্দির অনুভূতি। সম্ভবত এটাই হাজার হাজার মানুষকে ফারাহর টুইটার বার্তার অনুরাগী করে তোলে। যুদ্ধের টুইট শুরুর আগে স্কুলপড়ুয়া ফারাহর গড়পড়তায় ৮০০ অনুসারী থাকলেও রাতারাতিই তা বেড়ে পৌঁছে যায় ১ লাখ ৬৬ হাজারে।

টুইটারে এই ফিলিস্তিনি কিশোরীর ভক্তে পরিণত হন অনেকেই। ফারাহর টুইটার বার্তা নিজেরা ‘রি-টুইট’ করতে শুরু করেন ওর অনুসারীরা। পাশাপাশি ওকে নিয়ে আলোচনাও শুরু হয় টুইটারে। ফারাহ বার্তার পাশাপাশি বেশকিছু ভিডিও এবং অডিও ক্লিপও আপলোড করে নিজের অ্যাকাউন্ট থেকে।

‘আমি যেখানে বাস করি সেখানে কী হচ্ছে এবং আমার কেমন লাগছে, সেসব বিশ্বকে বলার চেষ্টা করেছি আমি।’ গাজার বাড়িতে বসে রয়টার্সের কাছে নিজের কথা তুলে ধরার সময় ফারাহ আরও জানায়, ‘আমি চেষ্টা করছিলাম অন্য মানুষেরাও বিষয়টা উপলব্ধি করুক, তাদেরও মনে হোক যে তারাও এই যুদ্ধের অভিজ্ঞতা পাচ্ছে।’

এই যুদ্ধের মধ্যে থেকে টুইট করাটা সব সময় সহজ ছিল না। ফারাহ জানায়, ‘কখনো কাঁদতে কাঁদতে, কখনো বোমা বা বিমান হামলার ভয়ে কুঁকড়ে গিয়ে লুকিয়ে থাকার সময়ও টুইট করেছি আমি। তবু আমি নিজেকে বুঝিয়েছি, এখানে যা হচ্ছে, তা সবাইকে জানানোর, দেখানোর চেষ্টা করেই গাজাকে সাহায্য করতে পারি আমি।’

ফারাহ বাকের বড় হয়ে আইনজীবী হতে চায় এবং নিজের পেশায় থেকেই জনাকীর্ণ আর দারিদ্র্যপীড়িত এই জনপদকে সাহায্য করতে চায়।http://www.prothom-alo.com/life-style/article/288355/যুদ্ধের-টুইটে-জনপ্রিয়-গাজার-কিশোরী
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×