somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরাকের পর্বতে আটকা হাজার হাজার ইয়াজিদি

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরাকের উত্তরাঞ্চলের একটি পর্বতে কয়েক হাজার ইয়াজিদি এখনো সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কারণে আটকা পড়ে আছে। তাদের জীবন রক্ষায় সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘ এ কথা জানিয়েছে বলে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।

আইএসের জঙ্গিরা সিনজার শহরটি দখলে নিলে ১০ দিন আগে ইয়াজিদি সম্প্রদায়ভুক্ত লোকজন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে, আইএসের জঙ্গি তত্পরতা রোধ করতে ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ বলছে, আইএস জঙ্গিরা সিনজারের দখল নেওয়ার পর সাত লাখ ইয়াজিদি বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরবিলে জাতিসংঘের মানবিক-বিষয়ক কার্যালয়ে কর্মরত কেইরান ডিইয়ার জানান, গত ৭২ ঘণ্টায় ইয়াজিদি সম্প্রদায়ের কিছু লোক পর্বতের উত্তর দিক থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা টাইগ্রিস নদী পার হয়ে সিরিয়ায় যাচ্ছে। সেখানে তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

কিন্তু আটকে পড়া শরণার্থীদের ইরাকের বিমানবাহিনীর মাধ্যমে ফিরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ইয়াজিদি ত্রাণ কর্মকর্তা সার্বিক অবস্থাকে ‘গণহত্যা’ বলেছেন। মির্জা দিনাই নামের ওই কর্মকর্তা বলেন, ‘একবার দৃশ্যটি ভাবুন, হেলিকপ্টার অবতরণ করার পর সেটিতে ওঠার জন্য হাজার পাঁচেক মানুষ চেষ্টা করছে। অথচ সেখান থেকে মাত্র ১০-২০ জনকে সরিয়ে নেওয়া যাচ্ছে।’

মার্কিন সরকার বলছে, গত পাঁচ রাতে আটকে পড়া ইয়াজিদিদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান থেকে ৩১০ বস্তা খাদ্য, পানি ও চিকিত্সা সরঞ্জাম ফেলা হয়েছে। এ ছাড়া ৭২ হাজার ৭৪০ লিটার পানি ও ৭৫ হাজার খাদ্য ফেলা হয়েছে।

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×