somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ছেলেকে কোথায় পুঁতে রেখেছেন চিনিয়ে দেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেকে যদি না দেন, কোথায় পুঁতে রেখেছেন চিনিয়ে দেন। তাহলে কবর হিসেবে সেখানেই জিয়ারত করব।’

নিখোঁজ ছাত্রদল নেতা নিজামউদ্দিন মুন্নার হদিস জানতে তাঁর বাবা শামসুদ্দিন এভাবেই আকুতি জানান।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ২০-দলীয় জোটের আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শামসুদ্দিন এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়।

মানববন্ধনে এসেছিল বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ছেলে অর্ণব। অর্ণব বলে, ‘২৮ মাস হলেও বাবার কোনো খোঁজ পাচ্ছি না আমরা। গুম করে রাজনীতি করা একটি স্বাধীন দেশে চলে না। আমরা বাবাকে ফিরে পেতে চাই।’

মানববন্ধনে আরও এসেছিলেন নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন মারুফা ইসলাম, ছাত্রদলের নেতা জহিরুল ইসলামের মা হোসনে আরা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা আদনানের বোন ফারহানা সুলতানা প্রমুখ। প্রত্যেকেই নিজেদের কষ্টের কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম-খুনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নীরবে গুম-খুন দেখার আর সময় নেই। এই অত্যাচার, অন্যায়, অপহরণ ও গুম-খুনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

গুম-খুনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের পাশাপাশি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, অবৈধ ও অনৈতিক সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে।

ফখরুলের ভাষ্য, কেবলমাত্র ঢাকায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ২৪ জন গুম-খুন হয়েছেন। এ ছাড়া জামায়াত-শিবিরসহ অন্যান্য দলের অনেকে গুম হয়েছেন। সারা বাংলাদেশ এখন এক ভীতি, সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। বিরোধী দল ও মতকে স্তব্ধ করার জন্য সরকার রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দিয়ে অত্যাচার-নিপীড়নের পথ বেছে নিয়েছে। মানুষ যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, অবিলম্বে গুম-খুন বন্ধ করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস করা হয়েছিল একটা সময়কে সামনে রেখে। কিন্তু এখন দেশে এই পরিস্থিতি বিরাজমান।

মির্জা আব্বাস দাবি করেন, ‘আমরা জানতে পেরেছি আরও নাকি তালিকা হচ্ছে। আরও হত্যা, গুম, খুন হবে। এ জন্য তিনি নেতা-কর্মীদের সাবধানতার পাশাপাশি প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিজয়নগরের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাসনীম আলম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র -- প্রথম আলো

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×