মানুষের প্রাণ আছে। তাই বেঁচে থাকার জন্য মানুষকে অনেক কাজকর্ম করতে হয়। হাতের সাহায্যে মুখের ভেতর খাদ্য খাবার এবং জল দিতে হয়। পুকুরে কিংবা জলে স্নান করতে হয় এবং গামছা দিয়ে আবার গা টাকে মুছতে হয়। মাথার চুল আবার চিরুণি দিয়ে আঁচড়াতে হয়। জামা কাপড় দিয়ে নিজেকে ঢাকতে হয়। টাকা ছাড়া আবার কিছুই কেনাকাটা করা যায় না। তার ওপর মানুষের সাথে ঝগড়াঝাঁটি আছে। আবার থাকার জন্য ঘর বানাতে হয়। তার ওপর শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য ডাক্তারের কাছে যেতে হয়।
মৃত্যুর পর মানুষ ভূত হয়। আর সেখানে ভূতকে ওপরের কোন কাজ করতে হয় না। স্নানের দরকার নেই। খাদ্যের দরকার নেই। পানীয় জলের দরকার নেই। ডাক্তারের প্রয়োজন নেই। ঘরের প্রয়োজন হয় না। এক অফুরন্ত আনন্দ। জামা কাপড়ের দরকার হয় না। শীত লাগে না। গরম লাগে না। এক অনাবিল আনন্দ। পাখির মতোন করে ভূতেরা উড়াউড়ি করে। কারোর সাথে ঝগড়া হয় না। ভূতকে কেউ দেখতে পায়। আবার কেউ ভূতকে দেখতে পায় না।
মানুষের পরিচয় আছে। আছে সমাজ।
ভূতের কোন পরিচয় নেই। নেই কোন সমাজ।
মানুষের অধিকার সীমিত। তাই মানুষ অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। ভূতের কাছে গোটা পৃথিবীটাই তার ঘর। ভূতের এক অনাবিল আনন্দ আছে। কিন্তু ভূতের আয়ু সীমিত। তবু বলবো বেঁচে থেকে মানুষ যা আনন্দ পায়,তার চেয়ে বেশী আনন্দ আছে ভূতের জীবনে। সেই আনন্দ ছেড়ে ভূত মানুষের পিছু নিতে জানে না। মানুষ ভূতকে ভয় পায়। ভূত কাউকে ভয় পায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




