মাটির নীচে-
জল আছে।
মাটি খুঁড়লে-
তবেই তুমি জল পাবে।
মাটি না খুঁড়লে
তুমি এক ফোঁটা জলও পাবে না মাটিতে।
বইয়ের পাতায়-
বিদ্যা আছে।
বই পড়লে-
তবেই তুমি বিদ্যা পাবে।
বই না পড়লে
তুমি এক কণা বিদ্যাও পাবে না পুঁথিতে।
মন্দিরে-
ভগবান আছে।
সাধনা করলে-
তবেই তুমি ভগবানের দর্শন পাবে।
সাধনা না করলে
তুমি কোনদিন ভগবানের দর্শন পাবে না মন্দিরে।
খেজুর গাছে, তাল গাছে-
রস আছে।
গাছ কাটলে
তবেই তুমি রসের সন্ধান পাবে।
গাছ না কাটলে
তুমি এক বিন্দু রসের সন্ধান পাবে না কোন গাছে।
কাশিমবাজার রাজবাড়িতে-
মণীন্দ্র চন্দ্র নন্দীর মৃতদেহ আছে।
বললে-
তবেই তুমি জানতে পারবে, মণীন্দ্র চন্দ্র নন্দীকে।
না বললে
তুমি কি করে জানবে, মণীন্দ্রর মৃতদেহ পোঁতা আছে-
কাশিমবাজার রাজবাড়িতে?
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




