বুদ্ধির সওদা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহীদুল ইসলাম প্রামানিক
বুদ্ধি কেহ নিবেন নাকি
বুদ্ধি বেচে খাই
বুদ্ধি দিয়েই এই জগতে
দু’চার পয়সা পাই।
ভাল বুদ্ধি মন্দ বুদ্ধি
কুটিল বুদ্ধি আর
সকল প্রকার বুদ্ধি আছে
বুদ্ধিরই কারবার।
দ্বন্দ-ফ্যাসাদ করতে চাইলে
সে বুদ্ধিটাও আছে
মারামারি ঝগড়া-ঝাটি
সেটাও পাবে পাছে।
ঋণ ঝামেলায় পরতে চাইলে
বুদ্ধি পাবে পাকা
ঋণের জ্বালায় ছাড়বে বাড়ি
পালিয়ে যাবে ঢাকা।
তিন চারটে করবে বিয়ে
সে বুদ্ধিটাও দিব
এসব বুদ্ধি নিতে চাইলে
অনেক টাকা নিব।
লাগবে নাকি সকল কাজের
হরেক রকম বুদ্ধি
বুদ্ধি নিলে হয়তো খারাপ
নয়তো হবে শুদ্ধি।
ধনী থেকে ফকির হবে
কেউবা হবে রাজা
মন্দ লোকে ছাড়া পাবে
ভালোর হবে সাজা।
নানা কাজের হরেক বুদ্ধি
জটিল কিংবা সরল
কঠিন কঠোর বুদ্ধি আছে
কিংবা ভীষণ গরল।
তিন থেকে তিন লক্ষ টাকার
সকল বুদ্ধি পাবে
বুদ্ধি নিলে হয়তো ভাল
নয় তো জেলে যাবে।
নিবেন নাকি হরেক বুদ্ধি
বুদ্ধি বেচে খাই
বুদ্ধি দিয়েই এই সমাজে
দু’চার পয়সা পাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন