আর কতটুক রক্ত দিলে
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আর কতটুক রক্ত দিলে
গণতন্ত্র আসবে
আর কতটুক রক্ত দিলে
প্রাণ খুলে সব হাসবে।
আর কতটুক রক্ত দিলে
হবে দেশের সুখ
আর কতটুক রক্ত দিলে
কাঁপবে না আর বুক
আর কতটুক রক্ত দিলে
পাবো অধিকার
আর কতটুক রক্ত দিলে
মরবে না কেউ আর।
আর কতটুক রক্ত দিলে
স্বাধীন হয়ে চলবো
আর কতটুক রক্ত দিলে
নির্ভয়ে কথা বলবো।
আর কতটুক রক্ত দিলে
হাসবে মানুষ সুখে
আর কতটুক রক্ত দিলে
অন্যায় দিবে রুখে।
আর কতটুক রক্ত দিলে
জ্বলবে না আর গাড়ি
আর কতটুক রক্ত দিলে
পুড়বে না আর বাড়ি।
আর কতটুক রক্ত দিলে
হবে না হরতাল
আর কতটুক রক্ত দিলে
পথ হবে না লাল।
আর কতটুক রক্ত দিলে
পরবে না আর লাশ
আর কতটুক রক্ত দিলে
থাকবেনাকো ত্রাস।
আর কতটুক রক্ত দিলে
ভাগবে স্বৈরাচার
আর কতটুক রক্ত দিলে
পুলিশ ভাঙবে না ঘাড়।
আর কতটুক রক্ত দিলে
সরকার নিচে নামবে
আর কতটুক রক্ত দিলে
রাজনীতিকরা থামবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন