কসাই বেটার খিস্তি খেউড়
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বাজার থেকে মাংস কিনে
এলাম যখন বাড়ি
একটু পরেই গিন্নি আমায়
দিল ভীষণ ঝাড়ি।
বলল রেগে, “মাংস কেনা
গেলে নাকি ভুলে?
বেশির ভাগই হাড্ডি চর্বি
দেখলাম পোটলা খুলে”।
“ওজনও তো কম কম লাগে
দেখবো নাকি মেপে”?
গিন্নির কথার খোঁচা খেয়ে
উঠলাম আমি ক্ষেপে।
যাচাই করতে পাল্লায় তুলে
বিড়াল হলাম ভাই
দুই কেজিতে দুইশ’ গ্রাম
মেপে দেখি নাই।
পরদিন গিয়ে কসাইয়ের কাছে
যেই বলেছি কম
কসাই বেটা খেউত করে
ছাড়ল যেন বোম।
রক্ত চক্ষু দাঁত খিঁচিয়ে
আসলে যেন তেড়ে
খিস্তি খেউড় উল্টা ধমক
হাঁকল গলা ছেড়ে।
কম দেয়াটা দোষ নয় তার
বলাটাই মোর দোষ
সেই কারণে ধমক দিয়ে
করছে যে ফোঁস ফোঁস।
অপরাধ করল কসাই বেটা
অপরাধী হলাম আমি
চুরি করেও এই সমাজে
চোর চোট্টারাই দামী।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন