এ কেমন সংযম?
১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রমযান হলো সংযম মাস
আমরা সবাই জানি
খাওয়ার সময় কিছু লোকে
এই কথা কি মানি?
সারা দিনমান রোজা রেখে
যতটুকু হয় কষ্ট
ইফতারীতে আইটেম দেখে
মাথাটা হয় নষ্ট।
ডাল পিয়াজু ছোলা, বেগুনি
আলু চপ আর গুমনি
চিড়া-মুড়ি, মিস্টি দধি
খাচ্ছি মোরা অমনি।
ছালাদ শশা, ধনে, পুদিনা
লঙ্কা, লেবু, লবন
লাচ্ছি শরবত ঠান্ডা পানি
ইলেক্ট্রিকের পবন।
ফিরনী, পায়েস, কাবাব মাংস
মুরগী, মহিষ, খাসি
গরুর ভুনা. রোষ্ট-রেজালা
হোক না পঁচা বাসি!
দই বড়া আর ভাজা মাংস
আগুন পোড়া রান
অর্ধেক ভোজন হয়রে তাতে
শুঁকলে পরে ঘ্রান।
গিলা-কলিজা, শাহী জিলাপী
বুন্দিয়া, চমচম
এতো নাম কি মনে থাকে ভাই
তাই তো নিচ্ছি দম।
আঙুর, আপেল, খেজুর, কলা
আম, বেদানা, ডালিম
হরেক রকম খাবার খেয়ে
সব শেষে খাই হালিম।
আরো অনেক খাবার আছে
কি আর বলবো ভাই
দরকার নেই তারপরেতেও
এমনি এমনি খাই।
খাওয়ার চোটে নাক ডুবে যায়
নেয়া যায় না দম
ইফতারীতে এত্তো খাওয়া
এটাই কি সংযম?

ছবি ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন