ঈদ আনন্দ কষ্টানন্দ
১৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ঈদ আনন্দ সবার মাঝে
ফিরছে সবাই বাড়ি
ভিরের মাঝে চড়ছে ঠেলে
লঞ্চ, বাস, ট্রেন গাড়ি।
উঠছে কেহ গাড়ির ভিতর
কেউবা উঠছে ছাদে
উঠতে যারা পায়না তারা
দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে।
কেউবা আবার ঝুলছে গেটে
দরজার রডটি ধরে
একটুখানি ঝাঁকি খেলেই
যাবে রে ভাই পরে!
ভয়-ভীতি নয় যেতেই হবে
যাচ্ছে গাঁয়ের বাড়ি
কতক্ষণে পৌঁছবে তারা
করছে তাড়াতাড়ি।
যাচ্ছে বাড়ি পাচ্ছে স্বজন
কষ্ট যাচ্ছে ভুলে
খুশির চোটে নতুন জামা
দিচ্ছে হাতে তুলে।
বাচ্চাগুলো নতুন জামায়
হাসছে মধুর হাসি
মুখটা থেকে ঝরছে যেন
মুক্তা রাশি রাশি।
এমন হাসি দেখার পরে
ক্লান্তি হয়রে দূর
কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন