ঈদের কুশলাদি?
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ঈদের দিনে ঈদ মোবারক
জানিয়ে দিলাম ভাই
কেমন আছেন, কোথায় আছেন
শুভেচ্ছা রইল তাই?
খেয়েছেন কি পেটটি ভরে
ফিরনী, পায়েস, পিঠা
রোষ্ট, রেজালা, কোর্ম, পোলাও
মাংস, মন্ডা, মিঠা?
ঘুরছেন নাকি বিকাল বেলা
বন্ধু বান্ধব নিয়ে
পাড়ায় পাড়ায় মাঠে-ঘাটে
পার্ক রেস্তোরায় গিয়ে?
দেখা-সাক্ষাত করছেন কিনা
প্রিয়জনদের সাথে
দিয়েছেন কি ঈদ উপহার
সবার হাতে হাতে?
কেমন আছেন, কোথায় আছেন
আছেন নাকি ভালো
ঈদের দিনে হাসি মুখটা
করেননি তো কালো?
ঝগড়াঝাটি দ্বন্দ-ফ্যাসাদ
কিংবা গোস্বা-বেজাড়
কারো সাথে করেন নাই তো
এমন খারাপ ব্যাপার?
রাগ করবেন না, নিজের থেকেই
জিজ্ঞেস করলাম অনেক
এসব কথায় কেউ খুশি হয়
কেউবা বেজার ক্ষণেক।
আছেন যারা দেশ-বিদেশে
শহর, গাঁয়ের বাড়ি
কী খেয়েছেন, কেমন আছেন
জিজ্ঞেস না করে পারি?
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন