বিয়ের আগে বলে ছিলে
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বিয়ের আগে বলেছিলে
খাবে নাকি পান্তা ভাত
এখন দেখি পান্তা দেখলে
তাড়াতাড়ি গুটাও হাত।
বিয়ের আগে বলেছিলে
বাঁধবে ঘর ঐ গাছ তলে
গয়না-গাটি লাগবে নাকো
পড়বে বেলী ওই গলে।
খাট পালঙ্ক লাগবে নাকো
কাটিয়ে দিবে মাটির পর
খড়-বিছালী বিছিয়ে নিয়ে
থাকবে শুয়ে জীবন ভর।
সাথে আমি থাকলে পরে
লাগবে নাকো আর কিছু
এসব বলে হরহামেশা
লেগেই থাকতে মোর পিছু।
তোমার কথায় বিভোর হয়ে
বিয়ের পিঁড়ায় বসলাম যেই
ক’দিন পরেই উল্টে গেলে
সেসব কথা কিছুই নেই?
এখন দেখি তাকিয়ে থাক
আকাশ পানে চোখ তুলে
দালান-কোঠা দেখলে পরে
আগের কথা যাও ভুলে।
আকাশ-কুসুম স্বপ্ন দেখে
বাস্তব করা কঠিন কাজ?
তোমার কথা বিশ্বাস করে
এখন আমি পাচ্ছি লাজ।
মোহ-মায়ায় বিয়ে করে
বাস্তব নিয়ে ভুগছি তাই
প্রেমের সময় যাই বলেছ
এখন তাহার কিছুই নাই।
সেগুন বাগিচা
২১/১২/২০১২
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন