মিনিস্টারের দোহাই
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
চাকরি নিতে গেলেন সিরাজ
কর্মকর্তার ঘরে
ভাব সাব তার ভিতু ভিতু
বললেন কথা ডরে।
পত্রিকাতে খবর পেয়ে
এলাম হেথায় তাই
এই পদবীর যোগ্য আমি
চাকরীটা স্যার চাই।
কর্মকর্তা বলল হেসে,
টাকা এনেছেন কত?
কথা শুনে সিরাজ মিয়া
খেলেন থতমত।
বলল তখন সিরাজ মিয়া
মন্ত্রী সাবের কথা
নামটা শুনেই কর্মকর্তা
নিরব রইলেন তথা।
একটু পরে পিয়ন ডেকে
কফি এক কাপ খেয়ে
অনেকক্ষণ পর চোখটা তুলে
থাকলেন শুধু চেয়ে।
ধমক দিয়ে বললেন তারে,
রাখেন মিনিস্টার
মুচি, মেথর, রিক্সাওয়ালা
মিনিস্টার নাই কার?
টাকা দিবেন চাকরী হবে
টাকা নাই তো নাই
টাকার কাজ কি করতে পারে
মিনিস্টারের দোহাই?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন